শিরোনাম
◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১২:৩৪ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রীড়া প্রতিমন্ত্রী ৫০০ জন খেলোয়াড় বেতনের আওতায় আনার সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রীড়াঙ্গনের বেশিরভাগ ফেডারেশনেরই আর্থিক অবস্থা ভালো না। যে কারণে অনেক জাতীয় পর্যায়ের খেলোয়াড়ও আর্থিক সঙ্কটে ভুগে থাকেন। এবার খেলোয়াড়দের সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

বিশেষ করে নারী অ্যাথলেটদের নিরাপত্তা এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে সরকারের নেওয়া নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল বলেন, 'একজন ক্রীড়াবিদ হিসেবে তিনি অ্যাথলেটদের সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়গুলো গভীরভাবে অনুধাবন করেন। 

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করবেন আমিনুল। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'দেশের ৫০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে প্রাথমিক পর্যায়ে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় খেলা ক্রিকেট-ফুটবল ছাড়াও অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদদেরও বেতন কাঠামোতে আনতে চান আমিনুল।

তিনি বলেন, 'এর মধ্যে ফুটবল, ক্রিকেট ছাড়াও আর্চারি, শুটিং, ভলিবল, বক্সিং, ভারোত্তোলন ও টেবিল টেনিসের মতো সব ধরণের খেলার অ্যাথলেটরা অন্তর্ভুক্ত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়