শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব আল হাসান ফিট থাকলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন: আশরাফুল

লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে বেশ কয়েকবার জাতীয় দলে তাকে ফেরানোর আলোচনা সামনে এলেও সেটা আর হয়ে ওঠেনি। সম্প্রতি বিসিবি তাকে ফেরানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কিনা সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই।

তবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বিশ্বাস, ফিটনেস ও প্রস্তুতি ঠিক থাকলে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারবেন সাকিব।

সোমবার বগুড়া ও রাজশাহীতে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। লিগ শুরুর আগের দিন রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাউথ জোনের কোচ আশরাফুল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাকিবের বয়স এখন ৩৭-৩৮। যদি একটি সংস্করণে মনোযোগ দেয়, তাহলে সে অনায়াসে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে। এটা দলের জন্যও ভালো হবে।’

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। সেই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা তৈরি হয়। আশরাফুল অবশ্য অতীত নিয়ে না পড়ে সামনে এগোনোর কথাই বলেছেন।

তিনি বলেন, ‘যেটা চলে গেছে, সেটা নিয়ে পড়ে থাকলে সামনে এগোনো যাবে না। আমরা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছি, ভালো টুর্নামেন্ট হয়েছে। সামনে বিসিএল আছে, পাকিস্তান সিরিজ আছে। জীবন থেমে থাকে না।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি জরুরি বলেও মনে করেন তিনি। ‘প্রত্যেকটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কোচিং স্টাফরাও চিন্তা করছি, কীভাবে সরাসরি বিশ্বকাপে খেলা যায়,’ বলেন আশরাফুল।

দলের পেস আক্রমণ নিয়েও আশাবাদী সাবেক এই অধিনায়ক। তাসকিন আহমেদের প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৬ থেকে সে জাতীয় দলে খেলছে। শুরু থেকেই শীর্ষ বোলার। এখন তাসকিন, মোস্তাফিজদের নেতৃত্ব দেওয়াটাই স্বাভাবিক।’

বাংলাদেশের বোলিং শক্তি নিয়ে আশরাফুলের মন্তব্য, ‘আট-দশজন পেসার আছে যারা ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে। এটা ইতিবাচক দিক। সামনে ২০২৬ ও ২০২৭ পর্যন্ত অনেক ওয়ানডে ও টেস্ট ম্যাচ আছে। সেগুলো কাজে লাগাতে হবে।’

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়