শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক : টোয়েন্টি বিশ্বকাপ খেল‌ছে পা‌কিস্তান।  এ‌দি‌কে বাংলা‌দে‌শে শুরু হ‌বে ঘ‌রোয়া ক্রিকেট। এরপরই দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী মাসে পাকিস্তান সিরিজের জন্য শুক্রবার (২০ ফেব্রুয়া‌রি) সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলি আগার দল। এরপর ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে বেলা ২.১৫ মিনিটে।

আইসিসির টুর্নামেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

সবশেষ গত বছরের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এর আগে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সিরিজে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হেরে ধবলধোলাই হয় লিটন দাসের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়