শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে সালমান আলী আগা-বাবর আজমরা।

জানা গিয়েছিল, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সেখানে যুক্ত হতে পারে ওয়ানডে। তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম ‘এ স্পোর্টস টিভি’ জানিয়েছে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। সূচিও জানিয়েছে তারা।

আগামী ১২ মার্চ প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ ১৪ ও ১৬ মার্চ। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তানে ফিরে যাবেন বাবররা। এরপর পিএসএল খেলবেন দেশটির ক্রিকেটাররা। ঘরোয়া এ লিগ শেষে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। দ্বিতীয়বার এসে টাইগারদের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আগামী ৮ মে মাঠে মিরপুর শের-ই-বাংলায় মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ১৬ মে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়