শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব আল হাসানের দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা জানা গেল

২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েন আগে থেকেই দেশের বাইরে থাকা সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ায় নানান নাটকীয়তায় অন্তর্বর্তী সরকারের পুরো আমলে দেশে ফেরা হয়নি তার, খেলা হয়নি জাতীয় দলেও।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে সাকিবের আবারও জাতীয় দলে ফেরা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। কয়েকদিন আগে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি যখন সরকার গঠনের দ্বারপ্রান্তে, ওই আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। 

তবে শুধু বিএনপি মহাসচিবের এমন মন্তব্যই নয়, সম্প্রতি বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছে, সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বোর্ড। বোর্ডের ভেতরে-বাইরে তার ফিটনেস, বর্তমান ফর্ম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন সাকিব।

এতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহে দুই দল ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলবে। তবে ২৮ তারিখে দেশে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাকিব। দেশের একটি গণমাধ্যমকে দেয়া এক খুদে বার্তায় সাবেক এই টাইগার অধিনায়ক জানান, ২৮ তারিখে ফিরছেন না তিনি। 

২০২৪ সালের অক্টোবরে, কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলের জার্সিতে সাকিব শেষ ম্যাচ খেলেছেন। শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন একই বছরের জুনে। আর শেষবার ওয়ানডে খেলতে নেমেছিলেন ২০২৩ সালের নভেম্বরে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যেই আছেন এই অলরাউন্ডার।

এদিকে সূত্রের বরাতে দেশীয় ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি সান জানিয়েছে, সাকিবকে দেখা যেতে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও! অন্যদিকে সাকিব এ ব্যাপারে সরাসরি কিছু না বললেও সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার বিষয়ে জানতে চাইলে সংবাদমাধ্যমটিকে সাকিব বলেছেন, ‘আপনারা অনেক দূর চিন্তা করে ফেলেছেন। ভাই, সামনে কী হয়, দেখা যাক।’

জাতীয় সংসদ নির্বাচনের বেশ কয়েক মাস আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাকিবকে নিয়ে বলেছিলেন, ‘সেটা (জাতীয় দলে খেলা) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে (খেলবে)।’

সে সময়ে তার এই মন্তব্যকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখেছেন। অন্তত রাজনৈতিক কারণে কোনো খেলোয়াড়কে দলে রাখা বা বাদ দেয়ার পক্ষে তিনি নন, এমন বার্তাই পাওয়া যায়। এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে সাকিব দ্রতই দেশে ফিরে লাল-সবুজের জার্সিতে মাঠে ফিরবেন, এমনটাই চাওয়া তার ভক্ত সমর্থকদের।  উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়