শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট নয় ভারত! মহারণের আগে ক্রিকেটার‌দের বিশেষ পরামর্শ রোহিত শর্মার

স্পোর্টস ডেস্ক : নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয়ে পাক যুদ্ধের মহড়া সেরেছে ভারত। ৯৩ রানে জিতেছে টিম ইন্ডিয়া। এমন দাপুটে জয়ের পর যে কোনও টিম, যে কোনও কোচের স্বস্তিতে থাকার কথা। কিন্তু ভারতীয় কোচ গৌতম গম্ভীর পুরোপুরি স্বস্তি পাচ্ছেন কোথায়! নামিবিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ের পরেও যে চিন্তার মেঘ পুরোপুরি সরছে না ভারতীয় টিমের উপর থেকে। 

এই আবহে রবিবাসরীয় মহারণে ভারতকে ফেভারিট মনে করছেন না প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। মহারণের আগে সূর্যদের বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নেমেছিলেন সূর্যকুমার যাদবরা। নামিবিয়ার সঙ্গে সঙ্গে সমান্তরাল আরও একটা ম্যাচের প্রস্তুতি চলছিল। কোন ম্যাচ? সহজেই অনুমেয়। রবিবারের পাকিস্তান-যুদ্ধ। তার আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করে দিলেন হিটম্যান। বললেন, “প্রথমত আমি কখনওই ফেভারিট এই শব্দটায় বিশ্বাস করিনি। ফেভারিট বলে কিছু হয় না। ভারত-পাকিস্তান ম্যাচের মজাই আলাদা। এর আকর্ষণই আলাদা। --- সংবাদপ্রতি‌দিন

ভারতকে জোড়া বিশ্বকাপ জেতানোর পুরস্কার হিসাবে রোহিত শর্মাকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে আইসিসি। এর আগে আর কোনও সক্রিয় ক্রিকেটারকে এভাবে এত বড় টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়নি। সেই রোহিত আরও বলেন, “গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে বহু কিছু ঘটেছে। 

সব দলই এখন অনেক টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। তবে মাঠে নামব, জিতব আর ২ পয়েন্ট পাব, এটা ভেবে তো আর খেলা যায় না। পয়েন্টের পেতে হলে নির্দিষ্ট দিনে আপনাকে ভালো খেলতে হবে। নাহলে শূন্য হাতে ফিরে আসতে হতে পারে।

তাঁর সংযোজন, অতীতে কী ঘটেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। টিম এখন কেমন খেলছে, সেটা সবার আগে গুরুত্বপূর্ণ। ক্রিকেটাররা ফর্মে থাকা না থাকার উপর নির্ভর করে ম্যাচের রেজাল্ট। এখন যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। সেই কারণে ভালো খেলতেই হবে। এটাই সবার আগে। 

তাই নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের উপর অনেক কিছু নির্ভর করে।” উল্লেখ্য, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে চূড়ান্ত সফল রোহিত। অল্পের জন্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। 

তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তিনি। নামের পাশে রয়েছে ৬ সেঞ্চুরি। যা আর কারও নেই। সেই রোহিত পাকিস্তান ম্যাচের আগে সূর্যকুমার যাদবের দলকে পরামর্শ দিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়