শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কল‌ম্বো‌তে সিমেন্ট কারখানায়’‌ অনুশীলন করছে পাকিস্তান দল!‌  

স্পোর্টস ডেস্ক :  টি–২০ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে পাকিস্তান। দুটি ম্যাচ জিতেও গিয়েছে। জানা গিয়েছে, বিশ্বকাপের জন্য নাকি ‘‌সিমেন্ট কারখানায়’‌ অনুশীলন করছে পাকিস্তান দল। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওয় দেখা গিয়েছে, গোটা পাক দলকে অপরিচ্ছন্ন এলাকা থেকে বের হতে। অনেকের দাবি, জায়গাটা অনেকটা সিমেন্ট কারখানার মতো। সেখানেই নাকি অনুশীলন করছে পাক দল। 

আচমকা এমন জায়গায় পাক ক্রিকেটারদের দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই আইসিসি ও শ্রীলঙ্কার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ট্রোলও হয়েছেন বাবর আজমরা।

প্রসঙ্গত, টি–২০  বিশ্বকাপে অবশেষে ভারত ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। রবিবার হবে সেই ম্যাচ। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ভিডিওটিতে দেখা যাচ্ছে, কলম্বোয় সলমন আঘা, বাবর আজম, শাহিন আফ্রিদি, সাইম আয়ুবরা টিম বাস থেকে নেমে ধুলোমাখা এবড়ো–খেবড়ো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পথে রয়েছে আবর্জনা ও কাদামাটির স্তূপ। পিচহীন রাস্তার ধারে জরাজীর্ণ বাড়ি।

ছড়িয়ে ছিটিয়ে মরচে পড়া ধাতব যন্ত্রাংশ। জায়গাটাকে অনেকটা কারখানার শেডের মতো দেখতে লাগছে।

এই পরিস্থিতি দেখে এক নেটিজেন লিখেছেন, ‘এই হল শ্রীলঙ্কা এবং আইসিসি কর্তৃক কলম্বোতে পাকিস্তান ক্রিকেট দলের প্রতি আচরণের নমুনা! 

এটা কেমন আতিথেয়তা? এমন সুযোগ সুবিধা পাচ্ছেন ক্রিকেটাররা! দেখে তো মনে হচ্ছে, তাঁরা কোনও সিমেন্ট কারখানা থেকে বেরিয়ে আসছেন।’ কেউ লিখছেন, ‘ক্রিকেটারদের পক্ষে এমন পরিবেশে থাকাটা খুবই চ্যালেঞ্জিং। তাঁদের আরও ভাল সুযোগ সুবিধা পাওয়া উচিত।

অনেকে আবার পাক দলকে ট্রোলও করেছেন। একজন লিখেছেন, ‘মজদুর মজদুরি করকে ওয়াপাস ঘর জাতে হুয়ে।’ আরেকজন লিখছেন, ‘‌পার্ট–টাইম কাজ শেষ। এখন আবার ক্রিকেট খেলতে যাচ্ছে।’‌ আর একজনের কথায়, ‘ওরা এটারই যোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়