শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আইসিসির বিবৃতির পর বিসিবিতে স্বস্তি, সম্পর্কের উন্নতি হ‌চ্ছে

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার পর ধারণা করা হচ্ছিল শাস্তির মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে তা হয়নি, বাংলাদেশকে কোনো শাস্তি দেয়নি আইসিসি। উল্টো বৈশ্বিক একটি ইভেন্টের আয়োজক স্বত্ব দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের অভিবাক সংস্থা।

বিশ্বকাপ বয়কট করায় অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছিল বাংলাদেশ। সেই সাথে আইসিসিকে জরিমানা দেওয়ার বিষয়টি ছিলই। তবে জরিমানা না হওয়ায় স্বস্তি ফিরেছে বিসিবিতে। তা সহসভাপতি ফারুক আহমেদের কথাতেই স্পষ্ট।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাতকারে ফারুক বলেন, ‘আমি মনে করি, আর্থিক জরিমানা না হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। বিশেষ করে বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোর পর চারদিকে অনেক গুঞ্জন ও নানা আলোচনা চলছিল।

জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার আরও যোগ করেন, ‘একাধিক নিষেধাজ্ঞা ও শাস্তি আসতে পারত, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত ঠেকানো গেছে। পাশাপাশি, বিশ্বকাপে খেলতে না পারায় আর্থিক ক্ষতির আশঙ্কাও ছিল। সেই ক্ষতি হয়তো সরাসরি অর্থনৈতিকভাবে পূরণ করা সম্ভব হবে না, তবে এর বদলে এখানে কিছু বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ মিলতে পারে—যেমন, নারী বিশ্বকাপ।

সম্প্রতি লাহোরে আইসিসি ও পিসিবির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। সেই বৈঠকের পর আইসিসির সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নতির পথে বলে মনে করেন ফারুক।

বিসিবি সহসভাপতি বলেন, ‘শুধু জরিমানাই নয়, আরও নানা ধরনের জটিলতাও তৈরি হতে পারত। তবে লাহোরে অনুষ্ঠিত বৈঠকের পর যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তাতে স্পষ্ট ইঙ্গিত মিলছে—ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আমাদের সম্পর্ক ধীরে ধীরে উন্নতির পথে।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিবি। আইসিসির কাছে তারা দাবি করেছিল, টাইগারদের ম্যাচগুলো যেনো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। তবে আইসিসি সেই দাবি মানেনি। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দেয় তারা। তবে বাংলাদেশের ক্ষতির বিষয়টি মাথায় রেখে একটি ইভেন্টের আয়োজক স্বত্ব দেবে আইসিসি।

এই প্রসঙ্গে ফারুক বলেন, আগামী বছর আমরা নারী অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ আয়োজন করছি। আর ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করব— কীভাবে আরও বেশি ম্যাচ আয়োজন করা যায়, সে বিষয়েও আমরা ভাবছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়