শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি হতে পারে: ফারুক আহমেদ

সম্প্রতি একটি জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিতে দেখা যায় অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ চলাকালে বিসিবির প্রেসিডেন্ট বক্সে কথা বলছিলেন তিন পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুল ইসলাম। আলোচিত ওই ছবিটি ছবিটি এআই দিয়ে তৈরি হতে হতে পারে বলে মন্তব্য করেছে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। 

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার পূর্বাচলে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন ফারুক। সেখানে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে পারি না, হাত চলতে থাকে। ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত বানানো একটা ছবি। আমি দুঃখিত যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে এবং আর এটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে।'

ফারুক আহমেদ আরও বলেন, 'আঙুলটা এটা আমার আঙুল না। এই আঙুলটা কোথায় থেকে এসেছে তা আমি জানি না। দুই নম্বর হলো, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুইজন মানুষ এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়।'

পরিচালকদের ছবি তোলায় সেই ফটোসাংবাদিককে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে বিসিবি। এ প্রসঙ্গে ফারুক বলেন, 'আমার মনে হয় ডিসিপ্লিনারি থেকে সতর্ক করা হয়েছে যদি এরকম কোনো ছবি তুলে থাকে। উনি যদি সঠিকভাবে ঘটনাটা না জানে এরকম কোনো ছবি দেওয়া উচিত না। এটা আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো দরকার নেই।'

সাংবাদিকতার এমন 'অস্পষ্ট' ধরন নিয়ে হতাশা প্রকাশ করে বিসিবির সহ-সভাপতি বলেন, 'আপনি যদি কোনো ছবি তোলেন আর পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন। আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমার মনে হয় না এটা খুব ভালো সাংবাদিকতা। এরকম না করলে ভালো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়