শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী ক্রিকে‌টে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ২০৬ ধাপ উন্নতি মারুফা আক্তা‌রের

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। যেখানে বল হাতে আলো ছড়িয়েছেন মারুফা আক্তার। তার এমন বোলিংয়ের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। নারী টি-টোয়েন্টি বোলারদের তালিকায় উন্নতি করেছেন তিনি। 

র‍্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন পেসার মারুফা আক্তার। থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে সমান তিনটি করে উইকেট শিকার করেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষেও একটি উইকেট পেয়েছেন। এমন পারফরম্যান্সে ২০৬ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে যৌথভাবে ৯২তম স্থানে অবস্থান করছেন এই পেসার।

মারুফা ছাড়াও উন্নতি করেছেন নাহিদা আক্তার। নেদারল্যান্ডসের বিপক্ষে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। তাতে ৮ ধাপ এগিয়েছেন ২৮তম স্থানে অবস্থান করছেন তিনি। আর লেগ স্পিনার স্বর্ণা ৪৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৪তম স্থানে।

নারী টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আক্তার।ক্যারিয়ার সেরা স্থানে জায়গা করে নিয়েছেন সোবহানা। বাছাই পর্বে সাত ম্যাচে ২৬২ রান করেন তিনি। ১৬ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন সোবহানা।

স্কটল্যান্ডের বিপক্ষে ৫৬ ও নেদারল্যান্ডস ম্যাচে ৫০ রান করেন জ্যোতি। তাতে তিন ধাপ এগিয়ে তিনি আছেন ১৯তম স্থানে। দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে এখন ৬৫ নম্বরে অবস্থান করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়