শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

গৃহবধূ সেরিনা উইলিয়ামস আবার টেনিসে ফিরছেন 

স্পোর্টস ডেস্ক : সেরিনা উইলিয়ামস আবার পেশাদার টেনিসে ফিরতে পারেন। তিনি নিজেই এই ইঙ্গিত দিয়েছেন। শুধু তাই নয়, ডোপ পরীক্ষার ফর্মও ভর্তি করেছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।

সম্প্রতি ডোপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দেওয়ার পর থেকেই সেরিনাকে নিয়ে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। ২০২২ সালের ইউএস ওপেনের পর টেনিস থেকে বিদায় নিয়েছিলেন ৪৪ বছর বয়সী এই তারকা। গত ডিসেম্বরে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি জানিয়েছিল, সেরিনা আবারও ডোপিং টেস্ট বা ড্রাগ টেস্টিং পুলের জন্য খেলোয়াড়দের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

সেই সময় সেরিনা বলেছিলেন যে, তিনি কোর্টে ফিরছেন না। কিন্তু গত বুধবার ‘টুডে শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কোর্টে ফেরার সম্ভাবনা একদম উড়িয়ে দেননি। সেরিনা বলেন, ‘‘আমি জানি না, দেখা যাক কী হয়। ---- সংবাদপ্রতি‌দিন

 যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, সেই সাভানা গুথরি আবার সেরিনাকে প্রশ্ন করেন। তখন সেরিনা বলেন, ‘‘সত্যিই, আপনি টুডে শো-তে এই প্রশ্ন করছেন? ওহ, মাই গুডনেস! আমি এখন শুধু জীবনকে উপভোগ করছি এবং মজা করছি। এটা ‘হ্যাঁ’ বা ‘না’-এ উত্তর দেওয়ার বিষয় নয়। আমি জানি না। দেখা যাক কী হয়।’’ তিনি আরও যোগ করেন, ‘‘আমার দুই সন্তান আছে। আমি এখন পূর্ণ সময়ের গৃহবধূ। সেদিন একটা ফর্ম ভর্তি করার সময় পেশার জায়গায় আমি ‘হাউসওয়াইফ’ লিখেছি।

ড্রাগ টেস্টিং পুলে ফেরার ব্যাপারে জানতে চাইলে সেরিনা রহস্য বজায় রেখে বলেন, ‘‘আমি কি আবার টেনিসে ফিরছি? আমি জানিওনা যে, আমি এর বাইরে ছিলাম কি না। এটা নিয়ে আলোচনা করতে পারব না।’’ নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে চাইলে তাঁকে অন্তত ছয় মাস টেস্টিং পুলে থাকতে হয়।

সেরিনার ফেরার সম্ভাবনা নিয়ে আরিনা সাবালেঙ্কা বলেন, ‘‘সেরেনার ফেরা দারুণ হবে।’’ টানা চতুর্থ বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার পর বিশ্বের এক নম্বর সাবালেঙ্কা বলেন, ‘‘শুনেছি ও জীবন উপভোগ করছে। ও যা করলে খুশি হবে, তাতেই আমি খুশি। যদি ও ফিরতে চায়, সেটা ওর সিদ্ধান্ত। ওকে ট্যুরে ফিরতে দেখাটা মজার হবে। ফিরলে দারুণ লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়