শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শ্যুটার রবিউল ভারতে খেলতে যেতে সরকারি আদেশের অপেক্ষায়

স্পোর্টস ডেস্ক : দেশের শীর্ষ শ্যুটার রবিউল ইসলামের আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে ২ থেকে ১৪ ফেব্রুয়ারি নির্ধারিত এই আসরে যোগ দিতে এখনও সরকারি আদেশের (জি ও) অপেক্ষায় প্রহর গুনছেন তিনি।

আগামী ৬ ফেব্রুয়ারি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রবিউলের লড়াইয়ে নামার কথা। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে তার প্রথম আন্তর্জাতিক মঞ্চ। টুর্নামেন্টকে সামনে রেখে গত ৪ জানুয়ারি থেকে এসএ গেমসের ক্যাম্পে নিবিড় অনুশীলনে রয়েছেন রবিউল। -- ডেই‌লি স্টার

বুধবার ফোনে আলাপকালে রবিউল বলেন, 'এখনো পর্যন্ত আমি জিও পাইনি। নৌবাহিনী থেকে সার্ভিস জিও পেলেও সরকারি আদেশের জন্য এখনও আমাকে অপেক্ষায় থাকতে হচ্ছে।'

ভিসা সংক্রান্ত কোনো জটিলতা হবে কি না—এমন প্রশ্নে তিনি জানান, প্রতিরক্ষা বাহিনীর সদস্য হওয়ার সুবাদে তার ভারতীয় ভিসার প্রয়োজন নেই। কেবল সরকারি আদেশটি হাতে পেলেই তিনি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসানও দ্রুত এই অনুমোদন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, তারা গত সপ্তাহেই ইতিবাচক সুপারিশসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। এহসান বলেন, 'আমরা এখনো আদেশটি পাইনি তবে আশা করছি শীঘ্রই পেয়ে যাব।

সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ফলে বিশ্বকাপ থেকে বাদ পড়ে তারা। নিরাপত্তা উদ্বেগের প্রসঙ্গটি রবিউলের ক্ষেত্রেও প্রযোজ্য কি না, এমন প্রশ্নে তিনি বলেন, 'আমরা দুটি দিক বিবেচনা করছি। প্রথমত, শ্যুটিং একটি ইনডোর গেম এবং এখানে দর্শক সংখ্যা থাকে সীমিত, যা ক্রিকেটের মতো বড় পরিসরের নয়। তাই এখানে নিরাপত্তা ঝুঁকি নেই বললেই চলে। দ্বিতীয়ত, আমরা খেলাধুলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই।

উল্লেখ্য, বিগত আসরগুলোতে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন (বিএসএসএফ) রাইফেল ও পিস্তল ইভেন্টে নারী-পুরুষ মিলিয়ে বড় দল পাঠালেও এবার চিত্র ভিন্ন। রবিউলের সঙ্গে কেবল কোচ শারমিন আক্তারের যাওয়ার কথা রয়েছে।

মাত্র দুই সদস্যের ছোট দল পাঠানোর কারণ জানতে বিএসএসএফ-এর সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়