শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারত থেকে স‌্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক‌্যাপ ফেরালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যবহৃত ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে বিক্রি হয়েছে উচ্চ মূল্যে। আজ গোল্ড কোস্টে অনুষ্ঠিত নিলামে ক্যাপটি ৪ লাখ ৬০ হাজার অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়। বাংলাদেশে মুদ্রায় প্রায় ৩ কোটি ৮৫ লাখ টাকা। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান লয়েডস অকশনস বিষয়টি নিশ্চিত করেছে।

লয়েডস অকশনস জানায়, পরিচয় জানাতে অনিচ্ছুক এক ক্রেতা এই ঐতিহাসিক ব্যাগি গ্রিনটি কিনেছেন। ক্যাপটি অস্ট্রেলিয়াতেই রাখা হবে এবং শিগগিরই একটি জাদুঘরে জনসাধারণের প্রদর্শনের জন্য স্থান পাবে।----টি স্পোর্টস

এই ব্যাগি গ্রিনটি ১৯৪৭–৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে ব্যবহার করেছিলেন ডন ব্র্যাডম্যান। এটি ছিল ঘরের মাঠে তাঁর শেষ টেস্ট সিরিজ, যার পর ১৯৪৮ সালে ৪০ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। সেই সিরিজটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ সেটিই ছিল স্বাধীনতার পর ভারতের প্রথম টেস্ট সফর।

সেই সিরিজে ব্র্যাডম্যান ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। পাঁচ টেস্টে তিনি করেন ৭১৫ রান। সিরিজ চলাকালীন একপর্যায়ে ভারতের তরুণ বোলার শ্রীরঙ্গা বাসুদেব সোহোনির সঙ্গে সাক্ষাৎ হয় ব্র্যাডম্যানের। সেই সময় ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে ব্র্যাডম্যান নিজের ব্যবহৃত ব্যাগি গ্রিনটি সোহোনিকে উপহার দেন।

তারপর প্রায় ৭৫ বছর ধরে ক্যাপটি সোহোনির মুম্বাইয়ের বাড়িতে সংরক্ষিত ছিল। পরবর্তী সময়ে এটি তার নাতনির কাছে হস্তান্তর করা হয়। নিলামের আগে পর্যন্ত এই ব্যাগি গ্রিন কখনোই জনসমক্ষে প্রদর্শিত হয়নি। নিলামের আগে অস্ট্রেলিয়ায় একটি সংক্ষিপ্ত প্রদর্শনী সফরে ক্যাপটি প্রদর্শন করা হয়।

নিলামে ক্যাপটিকে ‘ক্রিকেটস হলি গ্রেইল’ বলে উল্লেখ করা হয়। লয়েডস অকশনসের প্রধান পরিচালন কর্মকর্তা লি হেমস বলেন, এই ঐতিহাসিক সামগ্রী অস্ট্রেলিয়াতেই থেকে যাওয়াটা অত্যন্ত অর্থবহ। 

বললেন, ‘এটি অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের এক অনন্য নিদর্শন, যা ডন ব্র্যাডম্যান নিজ হাতে উপহার দিয়েছিলেন এবং একই পরিবার ৭৫ বছরেরও বেশি সময় ধরে যত্ন করে সংরক্ষণ করেছে। ব্র্যাডম্যানের জাতীয় আইকন হিসেবে মর্যাদা এবং ক্যাপটির অসাধারণ অবস্থা একে বিরল করে তুলেছে।

ডন ব্র্যাডম্যানকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্টে তিনি করেন ৬৯৯৬ রান, গড় ৯৯.৯৪—যা আজও ক্রিকেটের অন্যতম বিস্ময়কর রেকর্ড।

১৯৪৭–৪৮ সিরিজের আরেকটি ব্যাগি গ্রিন ২০২৪ সালের ডিসেম্বরে নিলামে উঠেছিল। সেটি ৩ লাখ ৯০ হাজার ডলারে বিক্রি হয়, পরে ক্রেতা প্রিমিয়াম যোগ হয়ে দাম দাঁড়ায় প্রায় ৪ লাখ ৮০ হাজার ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়