শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ১১:১৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জয় শাহকে তোপ পি‌সি‌বির সা‌বেক প্রধ‌া‌নের, আই‌সি‌সি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব নেই। শনিবার তা সরকারি ভাবে জানানো হয়ে গেল আইসিসি-র তরফে। বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। 

বাংলাদেশকে নিয়ে যা পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি বর্তমান চেয়ারম্যান মহসিন নকভির পাশে দাঁড়ান। আক্রমণ করেছেন আইসিসি-কে। 

ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে নাজম শেঠি বলেন, ''বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক পিসিবি কী সিদ্ধান্ত নেয়।

পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভির ওপর পূর্ণ আস্থা জানিয়ে নাজম শেঠি আরও বলেন, ''মহসিন নকভি ক্রিকেট বোঝেন। খেলা নিয়ে তাঁর ধারণা স্পষ্ট। মহসিন নকভি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই সঠিক হবে।'' 

বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে শেঠি আরও বলেন, ''পাকিস্তানের পর যদি অন্য দেশগুলোও যদি একই ভাবে দাঁড়ায়, তাহলে আইসিসি বুঝবে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়। এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়