শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:২২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আগামী ২৭ জানুয়া‌রি শুরু হ‌চ্ছে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ

স্পোর্টস ডেস্ক : সি‌সি‌ডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের পর্দা উঠ‌বে আগামী ২৭ জানুয়ারি। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। ২৯ ম্যাচের এই টুর্নামেন্টে দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় এবং অগ্রণী নামে মোট ৮টি দল অংশ নেবে। প্রতিটি দলের স্কোয়াডে থাকবে ১৫ জন করে ক্রিকেটার। পাশাপাশি একজন করে ক্রিকেটারকে রাখা হবে স্ট্যান্ডবাই হিসেবে। তা ছাড়া একজন ম্যানেজার, হেড কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট ও একজন টিম বয় থাকবেন। 

সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে। পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (পিকেএসপি) ১ ও ২ নম্বর গ্রাউন্ডের সঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর মাঠে খেলা হবে। এছাড়া পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) ও ৩০০ ফিটের ক্রিকেটারর্স একাডেমি গ্রাউন্ডে ম্যাচ আয়োজিত হবে। প্রতিদিন চারটি করে ম্যাচ হবে। 
 
সিসিডিএম ভিত্তিক বয়সভিত্তিক দলের নির্বাচকরা খেলোয়াড়দের গ্রেড নির্ধারণ করবেন। যেখানে ২০২৪-২৫ মৌসুমের প্রাধান্য পাবে। মোট ৪টি ক্যাটাগরি হবে। যেখানে ‘এ+’ এর সঙ্গে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হবে। ক্যাটাগরি অনুসারে ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি দেয়া হবে। টুর্নামেন্টটি সিঙ্গেল লিগ সিস্টেমে অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের সেরা দুটি দল খেলবে ফাইনাল। 

টুর্নামেন্টটির আয়োজক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। সহ-সভাপতির দায়িত্বে আছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন ও মেম্বার সেক্রেটারি হিসেবে আছেন ফাইয়াজুর রহমান। সদস্য হিসেবে আছেন ইশতিয়াক সাদিক, আহসান ইকবাল চৌধুরি এবং আমজাদ হোসেন। 

এছাড়া ক্রিকেটারদের পারিশ্রমিক, খাবার, ট্রান্সপোর্ট, ম্যাচ অপারেশন্স, লজিস্টিকস ও সব ধরনের সুযোগ-সুবিধা সরবরাহ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়