শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালে, বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো। আয়ের অঙ্কে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও পেছনে ফেলেছেন তিনি। ২৬০ মিলিয়ন ডলার আয় করা রোনালদোর তুলনায় মেসি আয় করেছেন ঠিক অর্ধেক। 

২০২৬ সালের শুরুতেই ক্রীড়া বিশ্বের আর্থিক হালচাল প্রকাশ করেছে বিশ্বখ্যাত স্পোর্টস বিজনেস সাইট স্পোর্তিকোর তালিকায়, উঠে এসেছে আটটি ভিন্ন খেলার একশ জন তারকার আয়ের উপাখ্যান। এই তালিকায় সবার শীর্ষে আবারও সেই পরিচিত নাম - ক্রিশ্চিয়ানো! রোনালদো যেনো মুদ্রার সিংহাসনেও এক অবিনশ্বর সম্রাট।

সিআর সেভেনের এই আয়ের সিংহভাগ মাঠের সবুজ ঘাসে ঘাম ঝরিয়ে ক্লাব আল-নাসর থেকে বেতন বাবদ ২০০ মিলিয়ন ডলার থেকে। আর মাঠের বাইরের বিজ্ঞাপন থেকে আরও ৬০ মিলিয়ন ডলার যোগ হয়েছে তার ব্যাংক ব্যালেন্সে।

সবাইকে অবাক করে লিওনেল মেসিকে টপকে তালিকার দুইয়ে মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। কেবল রিংয়ে নামার জন্যই তিনি ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলার নিশ্চিত করেন। মেক্সিকোতে তার নিজস্ব গ্যাস স্টেশন ‘ক্যানেলো এনার্জি’ বর্তমানে ১০০ টির বেশি স্টেশনে ছড়িয়ে তার আয়ের উৎস বাড়িয়েছে।

ইন্টার মিয়ামি তারকা লিওনেল মেসি আছেন তৃতীয় স্থানে। তবে রোনালদোর সাথে তার আয়ের ব্যবধান আকাশ-পাতাল। ১৩০ মিলিয়ন ডলার আয় করা মেসি রোনালদোর তুলনায় ঠিক অর্ধেক আয় করছেন।

ফুটবলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন আরও একজন। ১১৫ মিলিয়ন ডলার আয় করে করিম বেনজেমা আছেন তালিকার সাত নম্বরে। এছাড়া কিলিয়ান এমবাপ্পে ৯৫ মিলিয়ন ডলার নিয়ে আছেন ১২ নম্বরে এবং আর্লিং হালান্ড ৭৭.৯ মিলিয়ন ডলার আয় করে ১৮তম অবস্থানে।

সব মিলিয়ে ৮টি ভিন্ন খেলার তারকাদের নিয়ে গড়া এই তালিকার শীর্ষ ১০০ জনের মোট আয় ৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে রাজত্বটা যে এখনো সেই সিআরসেভেনেরই। রাজপথ পাল্টায় ঠিকই, কিন্তু রাজা সেই একজনই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়