শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১২:১৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

স‌ঙ্গে নেই স্ত্রী আনুষ্কা, ইংল্যান্ডের রাস্তায় পর্নস্টারের সঙ্গে ঘুরছেন ‌বিরাট কোহলি? ছবি ভাইরাল হতেই হইচই 

স্পোর্টস ডেস্ক : সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামবেন বিরাট কোহলি। তার মধ্যেই ভাইরাল কোহলির একটি ছবি। যা দেখে অনেকের চক্ষু চড়কগাছ! কারণ ওই ছবিতে কোহলির সঙ্গে দেখা যাচ্ছে পর্নস্টার কেন্ড্রা লাস্টকে। আর ছবিটা আপলোড করেছেন সেই পর্নস্টারই। সত্যিই কি কেন্ড্রার সঙ্গে ছবি তুলেছেন কোহলি?

৮ জানুয়ারি কেন্ড্রা নিজের ইনস্টাগ্রাম থেকে ছবিটা পোস্ট করতেই ভক্তদের মনে প্রশ্ন ঘুরতে থাকে। অনেকের মনে হয়, কোহলি সুপারস্টার। বিশ্বব্যাপী তাঁর ভক্ত। হতেই পারে কেন্ড্রা সেই হিসেবে ছবি তুলেছেন। আর কোহলি হয়তো ওই পর্নস্টারকে চেনেনও না। কিন্তু ওই ছবিতে কেন্ড্রার ক্যাপশন দেখে, এই তত্ত্ব অনেকে বিশ্বাস করতে নারাজ। কেন্ড্রা লিখেছেন, ‘হঠাৎ দেখা হয়ে যাওয়ার থেকে ভালো কিছু হয় না। বহু মানুষের অনুপ্রেরণা ও একেবারে মাটির মানুষ। ---- সংবাদপ্রতি‌দিন

ওই ছবিতে দেখা যায়, বিদেশের মাটিতে কোহলি কেন্ড্রার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কোহলিকে ওই ছবিতে ট্যাগও করেন। কেন্ড্রা নিজেও ক্যাপশনে ইংল্যান্ডের কথা লেখেন। আর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে কোহলি লন্ডনে থাকেন। অথচ ওই ছবিতে অনুষ্কা নেই। অনেকে দুয়ে-দুয়ে চার করতে শুরু করেন। অনেকে হতচকিত হয়ে কমেন্ট করতে থাকেন।

কিন্তু পরে বোঝা যায়, এই ছবিটি আসলে ‘ফেক’। আরও স্পষ্ট করে বললে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি করা। আর এটাই প্রথম নয়। ওই পর্নস্টার এর আগে শাহরুখ খান ও সলমন খানের সঙ্গেও একই রকম এআই দিয়ে তৈরি ছবি পোস্ট করেছিলেন। এছাড়া দীপাবলি বা হোলির মতো ভারতের কোনও অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন কেন্ড্রা। 

মূলত ভারতীয়দের আকর্ষণের জন্যই এই পথ বলে অনেকে মনে করেন। সে যাই হোক না কেন, এই ধরনের ছবির সুবাদে কেন্ড্রার স্বল্পবসনা ও লাস্যময়ী ছবির দর্শক সংখ্যা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে এই মুহূর্তে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৯০ লাখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়