শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির সেই পরিচালকের নতুন স্ট্যাটাস তামিমকে উদ্দেশ্য করে 

স্পোর্টস ডেস্ক : নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া ‍উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। 

এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এটা আমার ব্যক্তিগত অভিমত। প্লিজ, এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না।

গতকাল (৮ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে তামিমকে নিয়ে স্ট্যাটাস দিয়ে আলোচনার সৃষ্টি করেন নাজমুল ইসলাম। যদিও ফেসবুক থেকে তিনি স্ট্যাটাসটা মুছে দিয়েছেন। 

বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উম্মোচন অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন তামিম ইকবাল। তিনি বলেছিলেন, ‘আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।’

এই লেখা ও তামিমের ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তাকে ভারতীয় দালাল হিসেবে উল্লেখ করেন নাজমুল। স্ট্যাটাসে লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (সঠিক বানান পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।

স্ট্যাটাসটি তিনি মুছে ফেললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। সেটা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকে তার মন্তব্যের পক্ষে দাঁড়াচ্ছেন, আছেন বিপক্ষের লোকও। 

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চাচ্ছে না বিসিবি। আইসিসিকে বিষয়টি অবহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে কয়েক দিন ধরেই দেশের ক্রিকেট সরগরম। তামিমের আহ্বান, ডাকঢোল না পিটিয়ে বোর্ডের উচিত নিজেদের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত করে সেটা সবার সামনে আনা। 

তামিম বলেন, ‘আপনি ‍হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্তের চেয়েও বড় কথা হলো আপনি এ রকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে কমেন্ট করছেন, এটাতে একটা আনসার্টেন্সি খামাখা তৈরি হয়ে যায়। আমি শিউর ওখানে যোগ্য লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা আছেন। উনাদের নিজেদের ইন্টার্নালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্ট সবার সামনে আনা উচিত।

মোস্তাফিজুর রহমানকে আইপিএলকে বাদ দেওয়ার পরই শুরু হয় এমন ঘটনা। এবারের আইপিএলের মিনি নিলাম থেকে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতে কট্টর হিন্দত্ববাদী সংগঠনগুলোর তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে বাদ দেয় কলকাতা। এরপর নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাতে নারাজ বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়