শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো ভারতীয় দল, পা‌চ্ছে না তিলক বর্মা‌কে

স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১১ জানুয়ারি শুরু হওয়া সিরিজের শেষ ওয়ানডে ১৮ তারিখ। এরপরই কুড়ি কুড়ি মিশন। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২১ জানুয়ারি এবং শেষ ৩১ তারিখ। এরপর শুরু ভারতের বিশ্বকাপ মিশন। আগামী ৭ ফেব্রুয়ারি ঘরের মাঠে শুরু হতে যাওয়া বৈশ্বিক টুর্নামেন্টের আগে দুঃসবাদ পেল ভারত। ---- টি স্পোর্টস

জানা গেছে, ভারতের টি টোয়েন্টি দলের তারকা ব্যাটার তিলক বর্মা টেস্টিকুলার টরশনজনিত সমস্যা কারণে অস্ত্রোপচার করিয়েছেন। যে কারণে সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টিতে থাকছেন না তিনি। এমনকী পরের দুটি ম্যাচে তিলকের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

আজ ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিলক এবং শুক্রবার হায়দরাবাদ ফেরার জন্য ফ্লাইটে উঠবেন। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এবং সুস্থতার পথে।

সাধারণত টেস্টিকুলার টরশনজনিত অস্ত্রোপচারের পর রোগীকে সেরে উঠতে দুই সপ্তাহের মতো লেগে যায়। তবে বয়স বেধে সময় কম-বেশি হতে পারে। তিলক যেহেতু দলের গুরুত্বপূণ ব্যাটার, নিশ্চয়ই তাঁর পূর্ণ সুস্থতার জন্য অপেক্ষা করবে দল।

ভারতের হয়ে সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত সময় কাটিয়েছেন ২৩ বছর বয়সী তিলক। দুটি ফিফটি পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও তার ব্যাটে হাসি লক্ষ্য করা গেছে। বিজয় হাজারে ট্রফিতে চণ্ডিগ্রামের বিপক্ষে খেলেছেন ১০৯ রানের ঝলমলে ইনিংস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিলকের এই সংবাদ ভারতের জন্য অবশ্যই সতর্কবার্তা। যথাসময়ে তিনি যদি সুস্থ হয়ে না ওঠেন তবে ভুগতে হবে কুড়ি কুড়ি বিশ্বকাপের আয়োজক দেশকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়