শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল থেকে বাদ পড়ার খবর নাকচ রিধিমার: ‘আমি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি’

বাংলাদেশ ও ভারতের ক্রীড়া সম্পর্ক নতুন করে বড় ধরনের টানাপড়েনে পড়েছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে নাকি বাদ দেওয়া হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর দুই দেশের মধ্যে চলমান ক্রীড়া উত্তেজনা আরো চরমে উঠে। 

তবে এসব প্রতিবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন রিধিমা। তিনি জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করেই তিনি স্বেচ্ছায় বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন।

সম্প্রতি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয়, এর পর থেকেই মূলত উত্তেজনার সূত্রপাত। 

এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় এবং আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি তোলে।

এই প্রেক্ষাপটেই বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে বিপিএলেও এবং রিধিমা পাঠককে উপস্থাপনা প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রিধিমা বিষয়টি স্পষ্ট করেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিনি লেখেন, ‘গত কয়েক ঘণ্টায় এমন একটি বয়ান ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। আমি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

আমার কাছে দেশ সবার আগে, সবসময়। ক্রিকেটকে আমি যেকোনো একক দায়িত্বের চেয়েও বড় করে দেখি। সততা, সম্মান ও নিষ্ঠার সঙ্গে এই খেলাটির পাশে থাকার অঙ্গীকারে আমি অটল।’
ঢাকা পর্বে রিধিমার উপস্থাপনা করার কথা ছিল। কিন্তু তার আসাই হলো না।

এদিকে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি বৈঠক করে আইসিসিকে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে খেলতে অনিচ্ছুক এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়