শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভারত একজনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিশ্বকাপে পুরো দলকে কিভাবে দেবে’

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর ও ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার মদন লাল। কংগ্রেস নেতা শশী প্রশ্ন তুলেছেন আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে।

অন্যদিকে ক্রীড়াঙ্গনে রাজনীতিকে জড়ানো উচিত নয় বলে জানান বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার মদন। মুস্তাফিজের বাদ পড়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না বললেও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তীব্র সমালোচনা করেছেন।

সঙ্গে জানান, একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে পুরো দলকে কিভাবে দেবে।

আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপকে সামনে রেখেই নিরাপত্তার প্রশ্ন তুলে বিসিসিআইকে খোঁচা মেরেছেন আমিনুল। সংবাদ মাধ্যমকে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক বলেছেন, ‘মুস্তাফিজের সঙ্গে যা করা হলো তা কেবল খেলোয়াড়ি সিদ্ধান্ত নয়, এটি গভীর উদ্বেগের বিষয়।

যদি একজন ক্রিকেটারকে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়, তবে আসন্ন বিশ্বকাপে যখন পুরো দল ভারতের মাটিতে খেলবে, তখন তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে?’

বিষয়টা নিয়ে বিসিসিআইয়ে সঙ্গে বিসিসির কথা বলা উচিত বলে মনে করেন আমিনুল। সাবেক জাতীয় দলের গোলরক্ষক বলেছেন, ‘সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে, সেটা আমি আমাদের ক্রিকেট বোর্ড এবং সরকারের যারা দায়িত্বে রয়েছেন, তাদের ওপর ছেড়ে দিলাম। আপনারা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টি নিয়ে আলোচনা করেন, কিভাবে সুরাহা করা যায়।’

ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স কেনার পর থেকেই বাংলাদেশি পেসারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিচ্ছিল।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে দাবি করে অনেক দিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের কিছু লোক, ধর্মীয় সংগঠন ও ধর্মীয় গুরুরা কলকাতার সমালোচনা করে আসছেন। বাঁ-হাতি পেসারকে নেওয়ায় ‘বিশ্বাসঘাতক’ গালিও শুনতে হচ্ছে দলটির মালিক শাহরুখ খানকে।

সেই চাপ সামলাতে না পেরে মুস্তাফিজকে বাদ দিতে আজ কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। ইতিমধ্যে এক বিবৃতি দিয়ে বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতাও।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়