শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌মে‌হে‌দি হাসান মিরাজ বি‌পিএ‌লে সি‌লেট দ‌লের অধিনায়ক 

স্পোর্টস ডেস্ক : বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে অধিনায়কের নাম ঘোষণা করল রংপুর রাইডার্স। নামটি আগে থেকেই অনেকটাই অনুমিত ছিল। শেষ পর্যন্ত সেটিই আনুষ্ঠানিকভাবে জানাল ফ্র্যাঞ্চাইজিটি।

দ্বাদশ বিপিএলে রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি। উইকেটকিপার ব্যাটার সোহান গত কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করে আসছেন। এবারও তার ওপরই আস্থা রাখল রংপুর।

একই দিনে বিপিএলের বাকি দলগুলোও তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে।

নতুন দল নোয়াখালী এক্সপ্রেস অধিনায়ক নির্বাচনে কিছুটা চমক দিয়েছে। বিপিএলে আগে কখনো নেতৃত্ব না দেওয়া সৈকত আলীকে দলটির অধিনায়ক করা হয়েছে।
চট্টগ্রাম কিংসও নতুন নেতৃত্বে যাচ্ছে। তাদের অধিনায়ক করা হয়েছে শেখ মাহেদীকে, যিনি এর আগে বিপিএলে কখনো দলের নেত্বত্বে ছিলেন না।

ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন।

অন্যদিকে সিলেট টাইটানস আগেই অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে। তার বিপরীতে রাজশাহী ওয়ারিয়র্সকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

সব মিলিয়ে বিপিএল শুরুর আগে সব দলই অধিনায়ক নির্বাচন শেষ করেছে। এখন মাঠে পারফরম্যান্স দিয়েই নিজেদের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করার পালা ফ্র্যাঞ্চাইজিগুলোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়