স্পোর্টস ডেস্ক: আাগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের বিপিএলে ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব মিলিয়ে দশ জন সআম্পায়ার থাকছেন বিপিএলে। তাদের মধ্যে ৮ জন দেশি, আর বিদেশি ২ জন। দেশি আম্পায়ার হিসেবে শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদরা থাকবেন। বিদেশি হিসেবে থাকবেন আসিফ ইয়াকুব এবং রুচিরা পল্লীগুরুরুগে।
বিপিএলে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ৪ জন। তাদের মধ্যে অন্যতম সাইমন টফেল। এছাড়াও আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম সাহেদ ম্যাচ রেফারি হিসেবে কাজ করবেন।
তবে নেই এহসানুল হক সেজান। আসন্ন যুব বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তিনি। এ কারণে বিপিএলে থাকছেন না সেজান ।