শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লন্ড‌নে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব 

নিজস্ব প্রতি‌বেদক: ওয়ার্ল্ড সিরিজ অব ফিটনেস রেসিং এর লন্ডন ইভেন্টে হাইরক্স ফিটনেস রেস প্রতিযোগিতা গত ৪ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিযোগি হিসাবে অংশ নেন শামসুল আলামীন গ্রুপের পরিচালক ক্রীড়াবিদ ফুয়াদ শামসুল আলামীন। 

তিনি প্রতিযোগিতার একক ইভেন্টে ৮ কিলোমিটার রেসে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করেন। প্রতি কিলোমিটার রেস শেষে  একটি ভিন্ন মাত্রার এক্সারসাইজ করতে হয়। এই প্রক্রিয়ায় ৮ কিলোমিটার রেস করতে ৮ বার এক্সারসাইজে অংশ নিতে হয়। এই রেসে যারা প্রথমবার অংশ নিয়েছেন তারা সময় নেন ২ ঘণ্টা ৩০ মিনিট। 
 
সেখানে বাংলাদেশের প্রতিযোগি ফুয়াদ শামসুল আলামীন প্রথমবার অংশ নিয়ে ১ঘণ্টা ৫৮ মিনিটে দ্রুত ফিনিসার হিসাবে রেস ও এক্সারসাইজ শেষ করেন। বাংলাদেশের হয়ে অল্প সময়ে ইভেন্ট শেষ করার কৃতিত্ব অর্জন করেন তিনি। 

আয়োজক প্রতিষ্ঠান লন্ডনের ‘হাইরক্স’ ফুয়াদকে অভিনন্দন জানিয়ে সার্টিফিকেট প্রদান করেন। বাংলাদেশের রেসারদের জন্য এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। 

আগামী‌তেও লন্ড‌নের ওয়ার্ল্ড সি‌রিজ অব ফিট‌নেস রে‌সিং এর বড় ই‌ভে‌ন্টে অংশ নি‌য়ে ভা‌লো ফলাফল কর‌তে চান ফুয়াদ। সে জন‌্য তি‌নি দেশবাসীর দোয়া চে‌য়ে‌ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়