শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:২৬ রাত
আপডেট : ০৬ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ক্যারিবীয় ঝড়: সরাসরি চুক্তিতে দলে নিল তারকা অলরাউন্ডারকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালস তাদের শক্তি বাড়াল ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ওডিন স্মিথকে দলে টেনে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সরাসরি চুক্তিতে এই ক্যারিবীয় হার্ড-হিটারকে দলে নেয়ার ঘোষণা দিয়েছে ফ্র‍্যাঞ্চাইজিটি। বিপিএলে এটিই স্মিথের প্রথম অংশগ্রহণ।

মূলত সীমিত ওভারের ফরম্যাটের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ওডিন স্মিথ ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ। আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, সিপিএল, এসএ টোয়েন্টি এবং আইএল টি-টোয়েন্টিসহ বিশ্বের নামকরা সব টুর্নামেন্টে তিনি খেলেছেন।

২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় স্মিথের। এখন পর্যন্ত উইন্ডিজের জার্সিতে তিনি ৯টি ওয়ানডে এবং ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন। এই বোলিং অলরাউন্ডার তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৭ উইকেট নেয়ার পাশাপাশি ৩৯২ রান করেছেন। যদিও তিনি জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালে, তবে বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা তার রয়েছে।

গত আসরে তেমন ভালো করতে না পারলেও, এবারের আসরের আগেই ভালোভাবে দল গুছিয়ে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। নিলামের আগে তারা দেশি তারকাদের মধ্যে সাইফ হাসান এবং গতি তারকা তাসকিন আহমেদকে ধরে রেখেছে। এর পাশাপাশি বিদেশিদের মধ্যে সরাসরি চুক্তিতে পাকিস্তানি ব্যাটার উসমান খান, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস এবং পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে তারা। সেই তালিকায় এবার যোগ হলো ওডিন স্মিথের নাম।

দলটির কোচিং প্যানেলও চূড়ান্ত করা হয়েছে। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে। প্রধান কোচের দায়িত্ব পালন করবেন টবি রেডফোর্ড, যিনি বিসিবির এইচপি দলের সঙ্গে কাজ করেছেন। সিনিয়র সহকারী কোচ হিসেবে থাকবেন মাহবুব আলী জ্যাকি এবং সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে গোলাম মর্তুজাকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়