শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এবার বিপিএলে ফিক্সিং রোধে প্রতি দলে থাকবেন দু'জন সিআইডি 

স্পোর্টস ডেস্ক : বিপিএল নিয়ে বিতর্কের কোনো কমতি নেই। প্রতি বছর ম‌তো এবা‌রো  সবচেয়ে বেশি আলোচনায় বিপিএলে ফিক্সিং ইস্যু। যার কারণে বিপিএলে ফিক্সিং ইস্যুতে সন্দেহভাজনদের বাদ দিয়ে নিলামের সিদ্ধান্ত নেয় বিসিবি। 

তবে এতটুকুতেই থেমে থাকছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা। বিপিএলে ফিক্সিং রোধে ব্যবস্থা নিতে যাচ্ছে তারা। দ্বাদশ বিপিএলে কেউ যাতে ফিক্সিংয়ে জড়াতে না পারে কিংবা জড়ালেও বিসিবির জালে ধরা পড়েন, সেজন্য প্রতিটি দলে দুজন করে সিআইডি সদস্য নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

এ নিয়ে সিআইডির সাথে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে বলে জানিয়েছেন বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন। গতকাল বিপিএলের নিলাম শেষে এমনটাই জানিয়েছেন তিনি। --- ডেই‌লি  ক্রিকেট

তিনি বলেন, খেলার ইন্টিগ্রিটির জন্য আমরা নতুন একটা উদ্যোগ দিয়েছি। আমাদের ইন্টিগ্রিটি দল তো থাকবেই, আমরা বাংলাদেশ পুলিশের সিআইডি যে বিভাগ আছে, সেই সিআইডির সঙ্গে একটা এমওইউ করছি। সিআইডির দুজন অফিসার, একজন পোশাকধারী, অন্যজন সাদাপোশাকে প্রতিটি দলের সঙ্গে থাকবে।

সিআইডি নিয়োগের কারণও ব্যাখ্যা করেছেন সাখাওয়াত। বিসিবির সহসভাপতি বলেন, ‘সিআইডি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে (ভালো) ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তাদের কাছে আধুনিক সব প্রযুক্তি আছে। এমনকি হোয়াটস্যাপের কথাও তারা দেখতে পারে। তাদের সব ধরনের যন্ত্রপাতি মজুত আছে। 

ফলে আমরা সরকারের সঙ্গে (কাজ করতে) যাচ্ছি। আর এখানে আমাদের স্বচ্ছতা ও খেলার স্বচ্ছতা (দেখানোর বিষয়ও আছে)। পাশাপাশি আপনাদের এটাও বোঝানো যে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়