শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট সিরিজে ভরাডুবির দায় গম্ভীরের উপরেই চাপিয়ে দিলেন বোলিং কোচ মর্কেল

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ধাক্কা এখনও সামলানো যায়নি। তার মধ্যেই রবিবার থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। প্রথম ম্যাচ রাঁচিতে। সেই ম্যাচের আগেই বিতর্ক তুলে দিলেন দলের বোলিং কোচ মর্নি মর্কেল। 

শুক্রবার সাংবাদিক সম্মেলনে আচমকাই মর্নি মর্কেল বলে বসেন, দল নির্বাচনে তাঁর কোনও ভূমিকা নেই। ওয়ানডে সিরিজে খেলবেন বিরাট কোহলি, রোহিত শর্মা। নেতৃত্বে লোকেশ রাহুল।  --- আজকাল

লাল বলের তুলনায় সাদা বলে অবশ্য অনেকটাই শক্তিশালী ভারতীয় দল। তবুও মর্কেলের কথায় তৈরি হয়েছে জল্পনা। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের প্রসঙ্গ উঠতেই মর্কেল জানিয়ে দিয়েছেন, প্রথম একাদশ নির্বাচনে তাঁর কোনও ভূমিকা থাকে না।

প্রথম একদিনের ম্যাচে ভারতের বোলিং আক্রমণ কেমন হবে? এই প্রশ্নের উত্তরে মর্কেল বলেছেন, ‘সত্যি বলতে দল নির্বাচন বা এমন কিছুর সঙ্গে যুক্ত থাকি না। এটা গম্ভীর, অধিনায়ক এবং নির্বাচকদের বিষয়। তাই এ নিয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।’ তবে দলের তরুণ জোরে বোলারদের নিয়ে আশাবাদী মর্কেল। বলেছেন, ‘‌একদিনের সিরিজ হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণা, অর্শদীপ সিংয়ের জন্য বড় সুযোগ। 

ওদের যত বেশি সম্ভব ম্যাচ খেলার সুযোগ দিতে চাই আমরা। এই সিরিজে ওরা কয়েক জন আগ্রাসী ব্যাটারের বিরুদ্ধে বল করার সুযোগ পাবে। নিজেদের দক্ষতা পরীক্ষা করার দারুণ সুযোগ এটা। আশা করি, ওরা ভাল কিছু করে দেখাবে। বেশ উত্তেজিত লাগছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই রাঁচি পৌঁছে গিয়েছে ভারতীয় দল। রাঁচির পিচ দেখে মর্কেলের একটু অন্যরকম মনে হয়েছে। দক্ষিণ আফ্রিকার পিচের সঙ্গে খানিকটা মিল পাচ্ছেন তিনি। একদিনের সিরিজের পর দু’দল পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। যা আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়