শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ও‌দের প্রতিভা আ‌ছে, নেই মাথা খা‌টি‌য়ে খেলার ক্ষমতা: লঙ্কান ক্রিকেটার‌দের উ‌দে‌শ্যে রানাতুঙ্গা

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার ক্রিকেট দল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দেশটির কিংবদন্তি অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তাঁর অভিযোগ, দলের খেলোয়াড়দের প্রতিভা আছে, কিন্তু নেই মাথা খাটানোর ক্ষমতা আর পরাজয় মেনে নেওয়ার লজ্জা।

এক অনুষ্ঠানে শিক্ষার্থীর সঙ্গে আলাপচারিতায় রানাতুঙ্গা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যে শৃঙ্খলা আর মানসিকতা প্রয়োজন, এই দলটির মধ্যে তা দেখা যাচ্ছে না। সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘যে শিখতে চায় তার মাথা থাকে- কীভাবে বল খেলতে হয়, কীভাবে বল করতে হয়, কীভাবে ক্যাচ ধরতে হয়। --- টি স্পোর্টস

বোর্ডকেও কাঠগড়ায় ‍তুললেন রানাতুঙ্গা। শুধু খেলোয়াড় নয়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্তও দলের পারফরম্যান্সকে ক্ষতিগ্রস্ত করছে বলেই মনে করেন। 

তিনি বললেন, ‘মা–বাবা ভুল করলে সন্তানের দিকে আঙুল তুলতে পারি না। শ্রীলঙ্কা ক্রিকেটেও একই সমস্যা। আমি বহু বছর ধরে এসব কথা বলে আসছি।

রানাতুঙ্গার মতে, দলে প্রতিভা বেশি, শৃঙ্খলা কম। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের সঙ্গে তুলনা টেনে বলেন, ‘আজকের ছেলেরা অনেক বেশি প্রতিভাবান। কিন্তু শৃঙ্খলা, নিবেদন আর হারের পর লজ্জা — এসব নেই। আমি ম্যাচ হারলে ড্রেসিংরুম থেকে বের হতাম না। আজ সবকিছুই টাকার জন্য।’

ক্রিকেটে আসা তরুণদের উদ্দেশে রানাতুঙ্গার বার্তা, শুধু টাকার লোভে ক্রিকেটে নামা উচিত নয়। তরুণদের উদ্দেশে পরামর্শ, 

‘যদি ১০–১২ বছর ভালো ক্রিকেট খেলতে পারো, টাকা নিজে থেকেই আসবে। এটাই সঠিক পথ।

শ্রীলঙ্কা ক্রিকেটের বর্তমান সংকট নিয়ে চলমান সমালোচনায় রানাতুঙ্গার বক্তব্য আরও একবার দল ও বোর্ডের শৃঙ্খলা ও পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে দিল। এশিয়া কাপে ব্যর্থতার পর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে হেরেই চলেছে তারা। হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়