শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কোনো দলই সুপার ওভারে  অভ্যস্ত নয়, দেশে ফিরে জানা‌লেন আকবর আ‌লি 

স্পোর্টস ডেস্ক : সেমি-ফাইনালের পর ফাইনাল, রাইজিং স্টারস এশিয়া কাপ টুর্নামেন্টে পরপর দুই ম্যাচে সুপার ওভার খেলেছে বাংলাদেশ 'এ' দল। ভারতের বিপক্ষে প্রথম বাধা পার করলেও, পাকিস্তানের সঙ্গে ফাইনালের লড়াইয়ে আর পেরে ওঠেনি আকবর আলির দল। 

চ্যাম্পিয়ন হওয়ার আশা জাগিয়েও তাই রানার্স-আপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। দেশে ফিরে ফাইনালে সুপার ওভার হারের পেছেন অনভ্যস্ততার কথা বলেছেন আকবর।

রাইজিং স্টারস এশিয়া কাপ শেষে সোমবার মাঝরাতে বাংলাদেশে ফিরেছে আকবরের দল। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুই সুপার ওভারের ব্যাপারে কথা বলেন দলের অধিনায়ক। --- টি স্পোর্টস

আমার মনে হয় না, সুপার ওভারে কোনো দল অভ্যস্ত থাকে। কারণ সুপার ওভার হয়ই কালেভদ্রে। এটা খুবই বিরল যে আমরা টানা দুইটি ম্যাচ সুপার ওভার খেলেছি। প্রথম ম্যাচে তো আসলে ১ রানই টার্গেট ছিল। আর দ্বিতীয় ম্যাচে হয়তো আমরা... দেখুন সুপার ওভারে আপনার শট খেলতেই হবে।

ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে আগে ব্যাট করে ১৯৪ রান করেছিল বাংলাদেশ। ভারতের ইনিংসও থামে ঠিক ১৯৪ রানেই। সুপার ওভারে রিপন মন্ডলের চমৎকার বোলিংয়ে শূন্য রানেই ভারতের ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। পরে দুই বলেই জিতে যায় তারা। 

ফাইনালে বাংলাদেশের হয় একই দশা। এবার পাকিস্তানকে মাত্র ১২৫ রানে অলআউট করে তারা। তবে রান তাড়ায় মাত্র ৫৩ রানে ৭ উইকেট হারিয়ে পড়ে যায় হারের শঙ্কায়। সেখান থেকে শেষের ব্যাটারদের কল্যাণে কোনোমতে ম্যাচ টাই করে বাংলাদেশ।

পরে সুপার ওভারে মাত্র ৬ রান করে ৩ বলের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। যা কিনা ৪ বলের মধ্যে টপকে গিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান শাহিনস ('এ' দল)। আকবর বললেন, সুপার ওভারের খেলাটাই মূলত ঝুঁকি নেওয়ার।

ভারতীয় দলের কথা বলুন বা আমাদের কথা বলেন বা পাকিস্তানি দলের কথা বলুন, সুপার ওভারে যারাই যাবে, শট খেলতে হবে। ওখানে আপনাকে হাই রিস্ক শটই খেলতে হয়। অনেক সময় দেখা যায়, ক্লিক করে। অনেক সময় করে না। আমি এভাবেই দেখছি ব্যাপারটা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়