স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তিন ক্রিকেটার মেয়েদের আইপিএলে নাম দিয়েছেন। উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নামে পরিচিত এ আসরের নাম দেওয়া তিন বাংলাদেশি হলেন, মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান।
চলতি মাসের ২৭ তারিখ হবে আইপিএলের নিলাম। ডব্লিউপিএলের এবারের নিলামে আছে মোট ২৭৭ ক্রিকেটারের নাম। তাদের মধ্য থেকে দল পাবেন মোট ৭৩ ক্রিকেটার। এর মধ্য থেকে ৮৩ জন বিদেশিদের জায়গা আছে ২৩টি। -- ডেইলি ক্রিকেট
বাংলাদেশ থেকে নাম দেওয়া তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য একই। ৩০ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন মারুফা, স্বর্ণা ও রাবেয়া। মোট তিনটি ক্যাটাগরিতে আছে বিদেশি ক্রিকেটারদের নাম।
এর মধ্যে সর্বোচ্চ ৫০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় ১৯ জন, ৪০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় ১১ জন। আর ৩০ লাখের ঘরে আছে ৮৮ খেলোয়াড়ের নাম।
২০২৬ সালের ৭ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে মেয়েদের আইপিএল। এখন দেখা যাক, বাংলাদেশের কেউ দল পান কিনা।