শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি

স্পোর্টস ডেস্ক : পিসিবি কর্মকর্তাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলি।
পিসিবি কর্তৃপক্ষ যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। 

এছাড়া তিনি পদত্যাগের পর তার পদ কাকে দেয়া হবে এ প্রসঙ্গেও কোনো পরিকল্পনা দেশটির ক্রিকেট বোর্ড জানায়নি।

আজহার আলি এমন কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের মধ্যে একজন, যাদের ওয়ানডে অভিষেকের আগে টেস্ট অভিষেক হয়েছিল। ২০১০ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে তার। দ্বিতীয় টেস্টেই ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।

ওয়ানডেতে আজহারের ক্যারিয়ার মসৃণ ছিল না। তবে মিসবাহের অবসরের পর নেতৃত্বের দায়িত্ব কাঁধে নেন। তার অধীনে পাকিস্তান নয় বছর পরে শ্রীলঙ্কা সফরে সিরিজ জেতে। ২০১৩ সালে বাজে একটা বছর কাটান; সাত টেস্টে গড় রান ২০-এর নিচে থাকে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ১৩৭ বলে ১০৩ রান করে আবারও ফর্মে ফেরেন তিনি।

২০১৬ সালে আজহার ট্রিপল সেঞ্চুরি করেন। হানিফ মোহাম্মদ, ইনজামাম উল হক এবং ইউনুস খানের পর তিনি চতুর্থ পাকিস্তানি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন। অধিনায়কত্ব না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেমিফাইনাল ও ফাইনালে যথাক্রমে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে ফিফটি করে দলকে এগিয়ে নিয়ে যান।

সাদা বলের ক্রিকেটকে ২০১৮ সালে বিদায় দেন আজহার। টেস্ট থেকে ২০২২ সালে অবসর নেন। টেস্টে ৯৭ ম্যাচে ১৯টি সেঞ্চুরি ও ৩৫ হাফ সেঞ্চুরিতে ৭১৪২ রান সংগ্রহ করেছেন তিনি। ৫৩টি ওয়ানডে খেলে তিনটি সেঞ্চুরি ও ১২ হাফ সেঞ্চুরিতে তার ঝুলিতে আছে ১৮৪৫ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়