শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আচমকাই বা‌র্সেলোনার ক্যাম্প ন্যুতে হাজির লিও‌নেল মেসি

স্পোর্টস ডেস্ক : আচমকাই বার্সেলোনার মাঠে হাজির লিওনেল মেসি। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে এমএলএস কাপের প্লে–অফে তোলার পরের দিনই আচমকা বার্সেলোনার ঘরের মাঠে হাজির হলেন লিওনেল মেসি। 

নতুন করে তৈরি হওয়া ক্যাম্প ন্যুতে তাঁকে দেখা গিয়েছে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বার্সেলোনায় ফেরার জল্পনা বাড়িয়ে দিলেন মেসি।

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি দিয়েছেন মেসি। সেখানে তাঁকে ফাঁকা স্টেডিয়ামের ঘাসে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আবার দু’টি ছবিতে তিনি বাইরের রাস্তায় দাঁড়িয়ে তাকিয়ে রয়েছেন স্টেডিয়ামের দিকে।

মেসি লিখেছেন, গত রাতে আমি এমন একটা জায়গায় ফিরেছিলাম যেটাকে আমি হৃদয় দিয়ে মিস করি। একটা জায়গা যেখানে আমি প্রচণ্ড খুশি ছিলাম। যেখানে আপনারা হাজার বার মনে করিয়ে দিয়েছেন যে আমি বিশ্বের সুখীতম মানুষ। আশা করি একদিন আমি ফিরতে পারব। খেলোয়াড় হিসাবে বিদায় জানাতে নয়। কারণ আমি সেটা কোনও দিন চাইনি।

 দীর্ঘদিন ধরে কাজ চলছে ক্যাম্প ন্যুতে। নতুন করে তৈরি হওয়া স্টেডিয়াম সম্পূর্ণ হওয়ার সময়সীমা পিছিয়ে গিয়েছে বার বার। আর্থিক এবং প্রশাসনিক জটিলতা রয়েছে। তবে গত সপ্তাহে প্রথম বার এই মাঠে অনুশীলন করে বার্সেলোনা দল। ২৩ হাজার সমর্থক হাজির হয়েছিলেন। আন্তর্জাতিক বিরতির পর অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ক্যাম্প ন্যুতে প্রথম বার খেলবে বার্সেলোনা। স্টেডিয়াম সম্পূর্ণ হয়ে গেলে হয়তো মেসিকে সম্মান জানানো হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়