শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’

দেশের স্টেডিয়ামগুলোতে ফুটবলের আধিপত্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গায়ক আসিফ আকবর। তার বিস্ফোরক অভিযোগ, ‘ফুটবলারদের জন্য সারা বাংলাদেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। এরা উইকেট ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলেছে।’

তিনি ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ হিসেবে উল্লেখ করে ফুটবলের সঙ্গে এর তুলনা করেন এবং প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে ‘মারামারি’ করতেও প্রস্তুত বলে মন্তব্য করেন।

রোববার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিসিবি আয়োজিত ক্রিকেট কনফারেন্সে তিনি এই মন্তব্য করেন। দেশের ৬৪ জেলা ও ৮ বিভাগের ক্রিকেট কোচ এবং সংগঠকদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী ও বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর তার নিজ জেলা কুমিল্লার উদাহরণ টেনে বলেন, ‘আগামী ১২ নভেম্বর কুমিল্লায় জেলা ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা, কিন্তু ২৪ নভেম্বর সেই একই স্টেডিয়ামে (শহীদ ধীরেন্দ্রনাথ) আবাহনী-মোহামেডান ফুটবল ম্যাচ। এই সমস্যাটা শুধু কুমিল্লার না। প্রত্যেকটা জেলার স্টেডিয়াম ফুটবল দখল করে রেখেছে, যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও ফুটবল দখল করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ।’

দুই খেলার শৃঙ্খলার তুলনা করে তিনি বলেন, ‘ক্রিকেট একটা ডিসিপ্লিন খেলা, একটা আভিজাত্যের খেলা। এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা। আর ফুটবল হচ্ছে... শুরুটাই খারাপ। কার কর্নার, কার ফাউল, সবাই এসে দাবি করে। কিন্তু ক্রিকেটটা এমন না।’

নিজের আগ্রাসী মনোভাব প্রকাশ করে আসিফ বলেন, ‘আমি আবার অত ভদ্র না। যেহেতু আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার... যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রবলেম। যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে। আমরা তো চাঁদা চাচ্ছি না, কিডনি চাচ্ছি না, আমরা চাচ্ছি খেলার অধিকার।’

তবে শেষ পর্যন্ত তিনি মারামারির বদলে সমঝোতার পথেই হাঁটার আহ্বান জানান। তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে জরুরি বৈঠকে বসার অনুরোধ করেন। আসিফ বলেন, ‘আমরা এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ) কাছে বাৎসরিক সূচি চাই। কখন কোন খেলা হবে। যদি তা না করতে পারি, যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। ফুটবলারদের সঙ্গে আমাদের সমঝোতায় আসতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়