শিরোনাম
◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে?

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান

স্পোর্টস ডেস্ক : লাল-সবুজ দ‌লের জয়ের জন্য প্রয়োজন ২৫৯ রান। চতুর্থ ওয়ানডেতে এই লক্ষ্য তাড়া করতে হলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটারদের বড় ইনিংস খেলতে হতো। কিন্তুহ আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরাররা তাতে ব্যর্থ। আফগানিস্তানের কাছে জুনিয়র টাইগারদের হারের ব্যবধান ৪৭ রান। তাতেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান। সিরিজে সমতা ফেরাতে হলে পঞ্চম ওয়ানডেতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। -- ডেই‌লি ক্রিকেট

রাজশাহীতে আগে ব্যাট করে ২৫৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে ১১৬ বলে ১১২ রান করেন ফয়সাল শিনোজাদা। এছাড়াও ১০০ বলে ৭২ রান করেন উজারুল্লাহ নিয়াজাই। তাদের দুজনের জুটিতে তৃতীয় উইকেটে ওঠে ১২১ রান। তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে ৯.৩ ওভারে ৫১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন। দু্টি উইকেট নিয়েছেন সাদ ইসলাম।

২৫৯ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ আব্দুল্লাহ ও দেবাশীষ দেবা। দুজনে মিলে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন বাংলাদেশকে। তবে ৬১ বলে ৫১ রান করে দেবাশীষ ফিরলে ভাঙে ১০৮ রানের জুটি।

এরপর একাই লড়েছেন আব্দুল্লাহ। তবে তার ১৬০ বলে ৯৫ রানের ইনিংসটি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। আফগানিস্তানের হয়ে ৪টি উইকেট নিয়েছেন আব্দুল আজিজ। দুটি করে উইকেট শিকার করেছেন ওয়াহিদুল্লাহ জাদরান ও নাজিফুল্লাহ আমিরি।

আফগানিস্তানের হয়ে ৪টি উইকেট নিয়েছেন আব্দুল আজিজ। দুটি করে উইকেট শিকার করেছেন ওয়াহিদুল্লাহ জাদরান ও নাজিফুল্লাহ আমিরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়