শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প‌্যাট কামিন্সের কী হ‌লো, অ‌স্ট্রেলিায়ার হ‌য়ে অ্যাশেজের প্রথম টেস্ট খেল‌তে পার‌বেন না

স্পোর্টস ডেস্ক : আগে থেকেই ধারণা করা হচ্ছিল, অ্যাশেজের প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারবেন না প্যাট কামিন্স। তবে দৃঢ় মানসিকতার অজি এ তারকা চেষ্টা চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। কিন্তু তারপরও প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তার।

পিঠের চোটের কারণে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না কামিন্স। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ‘আমরা প্রায় এক সপ্তাহ আগেই বলেছিলাম, কামিন্সকে পুরোপুরি ফিট হতে চার সপ্তাহের মতো সময় লাগবে। দুর্ভাগ্যবশত আমরা সেই সময় শেষ হয়েছে। তবে আমরা এখনো খুব আশাবাদী—দ্বিতীয় টেস্টে তাকে পেতে পারি। --- ডেই‌লি ক্রিকেট

প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে কামিন্সের ভালো সম্ভাবণা আছে। আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ফিরতে শীঘ্রই বোলিংয়ে ফিরবেন তারকা এ পেসার। এমনটাই জানিয়েছেন হেড কোচ ম্যাকডোনাল্ড।

অস্ট্রেলিয়ার এ কোচ বলেন, ‘তার ফেরার সময়সীমা সবাই জানতে চায় —দ্বিতীয় টেস্টের আগে কি সম্ভব? এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে সে এই সপ্তাহে বোলিং শুরু করবে, এটিই সবচেয়ে বড় অগ্রগতি। এই ধাপটাই আমাদের দরকার ছিল। এখন আমরা সেই পথে এগোচ্ছি এবং আশা করছি, ব্রিসবেনে তাকে পাবো।’

তিনি আরও যোগ করেন, ‘এই ধরনের ইনজুরিতে কখনোই নির্দিষ্ট সময়সীমা দেওয়া যায় না। সবাই জানতে চায়, ঠিক কবে ফিরবে, কিন্তু আমরা এখনই সেটা বলতে পারি না। চিকিৎসক দলকেও আমি এমন চাপের মধ্যে ফেলব না।

কামিন্সের অনুপস্থিতিতে ইংল্যান্ডের পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়