শিরোনাম
◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

থাইল্যান্ডের কা‌ছে বড় ব‌্যাবধা‌নে হারলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : পারফর‌মেনস দেখা‌তে পার‌লো না বাংলা‌দেশ নারী ফুটবল দল। প্রথমবার এশিয়া কাপের চূড়ান্ত প‌র্বে খেলবে। সেই লক্ষ্যে থাইল্যান্ডে দু’টি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুক্রবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে ০-৩ গোলে হেরেছিল। আজ সোমবার (২৭ অ‌ক্টোবর) দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের ব্যাংককে দ্বিতীয় প্রীতি ম্যাচে ৫-১ গোলে হেরেছে।

প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-৩ গোলে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি। এই অর্ধে স্বাগতিক থাইল্যান্ড আরো বেশি প্রাধান্য বিস্তার করে খেলে।

৫৪ মিনিটে মেরিসন বক্সের বাইরে থেকে উড়ন্ত শটে গোল করেন। এই গোলটি বাংলাদেশের বেশি উপরে ডিফেন্স করার কারণে। থাইল্যান্ডের গোলরক্ষক লম্বা শট নেন। সেই শট বাংলাদেশের অর্ধে ড্রপ করে ছুটতে থাকে। বাংলাদেশি ডিফেন্ডার থাই ফরোয়ার্ড মেরিসনকে আটকাতে পারেননি। গোলরক্ষক রুপ্না পোস্ট থেকে কিছুটা বেরিয়ে ছিলেন। মেরিসন সেটা বুঝেই বল রুপ্নার মাথার উপর দিয়ে শট নেন।

তিন মিনিট পর আবার বাংলাদেশের ডিফেন্ডাররা থাই ফরোয়ার্ডদের গতিতে পরাস্ত হন। এতে পেছন থেকে ডিফেন্ডার কোহাতি কিসকু অধিনায়ক সাওলাককে ফাউল করলে ভিয়েতনামের রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জিরাপরান স্কোরলাইন ৫-১ করেন।

প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড প্রথম মিনিটেই লিড নিয়েছিল। আজকের ম্যাচও দুই মিনিটের মধ্যে গোল পাওয়ার সুযোগ হয়েছিল থাইল্যান্ডের। বা প্রান্ত থেকে ক্রসে বাংলাদেশের ডিফেন্ডাররা পরাস্ত হন। গোলরক্ষক রুপ্না চাকমাও বল গ্রিপে নিতে পারেননি। ফাকা পোস্টেও থাইল্যান্ডের ফরোয়ার্ড বল জালে পাঠাতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়