শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পি‌সি‌বির অদ্ভুত কাণ্ড, টেস্ট দ‌লের বর্তমান অধিনায়ককে বানিয়ে দেওয়া হলো বোর্ড কর্তা

স্পোর্টস ডেস্ক : পাক ক্রিকেটে সব সম্ভব। না হলে এরকম সিদ্ধান্ত কোনও ক্রিকেট বোর্ড নিতে পারে!‌ দেশের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদকে পাক ক্রিকেট বোর্ডে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, খেলার পাশাপাশি প্রশাসক হিসাবেও এবার থেকে দায়িত্ব সামলাতে হবে শানকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের ‘কনসালটান্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্স’ হিসাবে নিয়োগ করা হয়েছে শানকে। অর্থাৎ, পাকিস্তানের জাতীয় দলে খেলা ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের একটি যোগসূত্র হিসাবে কাজ করবেন শান। ক্রিকেটারদের পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে তাঁকে। -- আজকাল

 পাকিস্তান ক্রিকেট বোর্ডে ‘ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশনস’–এর পদ এখনও খালি রয়েছে। সেই পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। জল্পনা, সেই পদেও শানের কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

জানা গিয়েছে, শানের সঙ্গে কথাও বলেছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। পাশাপাশি তাঁকে টেস্ট দলের অধিনায়কের দায়িত্বও সামলাতে বলা হয়েছে। শান সেই প্রস্তাবে রাজি হন কি না সেটাই দেখার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়ে শান মাসুদের নতুন ভূমিকার কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‌বাঁহাতি ব্যাটার শান মাসুদকে কনসালটান্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্স হিসাবে নিয়োগ করা হয়েছে। 

পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট, ৯টি একদিনের ম্যাচ ও ১৯টি টি–টোয়েন্টি খেলেছেন শান। ছ’টি টেস্ট শতরান–সহ আন্তর্জাতিক ক্রিকেটে ৩১০৮ রান করেছেন। তাঁর নেতৃত্বে পাকিস্তান গত বছর ইংল্যান্ডকে টেস্ট সিরিজে ২–১ হারিয়েছিল। ২০০৫ সালের পর সেটাই ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মতে, একজন ক্রিকেটারকে খেলার মধ্যেই রাখা উচিত। খেলার বাইরে অন্য বিষয়ে মন দিতে গেলে খেলার ক্ষতি হতে পারে। পাকিস্তান বোর্ডকে সে কথা বুঝতে হবে। কিন্তু পাক বোর্ড আর মহসিন নকভি তো রয়েছেন নিজের খেয়ালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়