শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্যাচ মিস আর আর সুপার ওভা‌রে বাউন্ডারী মার‌তে না পারায় হে‌রে‌ছি: মিরাজ

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হেরেছে সুপার ওভারে। তবে এই হারের জন্য দুটি কারণ দেখছেন ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি মনে করেন, ৫০তম ওভারের শেষ বলে নুরুল হাসান সোহান ক্যাচ ধরতে পারলে অথবা সুপার ওভারে সৌম্য-সাইফ-শান্তরা একটি বাউন্ডারি মারতে পারলে ম্যাচ জিততো বাংলাদেশ।

 বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের প্রথম সুপার ওভারের অভিজ্ঞতা মোটেও সুখকর হলো না। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯ রানে থেমেছে স্বাগতিকরা, ফলে ১ রানে হার মানতে হলো মিরাজ বাহিনীকে।

ম্যাচ শেষে প্রেজেন্টেশনে মিরাজ বলেন,‘এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা (সুপার ওভার)। ছেলেরা ভালো খেলেছে। মুস্তাফিজ অনেক ভালো বোলিং করেছে, জিতলে আমরা অনেক খুশি হতাম।’ তবে তিনি স্বীকার করেন, মিরপুরের এই কন্ডিশনে ব্যাট করা সহজ নয়। তবে দলের তরুণ তারকা রিশাদ হোসেনের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি যোগ করেন,‘রিশাদ খুবই ভালো ব্যাটিং করেছে এবং গুরুত্বপূর্ণ রান তুলেছে। সে সবসময় আত্মবিশ্বাস নিয়ে খেলে।

শেষ ওভারে সাইফ হাসানের হাতেই কেন বল তুলে দিয়েছিলেন, সে বিষয়ে মিরাজ বলেন, ‘আমাদের হাতে অপশন ছিল না। বিশ্বাস ছিল সাইফ শেষ ওভারে কিছু করতে পারবে, উইকেট টার্নিং ছিল, লো স্কিড ছিল। অনেক সুযোগ পেয়েছি আমরা, কাজে লাগাতে পারিনি। ক্যাচটা ধরলে গ্রেট ক্যাচ হতো, ম্যাচ জিতে যেতাম। সুপার ওভারে ১১ রান লাগত, একটা বাউন্ডারি হলেই জিতে যেতাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়