শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের কা‌ছে  হোয়াইটওয়াশ হ‌লো ও‌য়েস্ট ই‌ন্ডিজ

স্পোর্টস ডেস্ক : শ‌ক্তিশালী ভারতীয় ক্রিকেট দল ছোট লক্ষ্য তাড়ায় জয়ের মঞ্চটা আগের দিনই প্রস্তুত করে রেখেছিল। শেষ দিন খেলা হলো কেবল ঘণ্টাখানেক। ৭ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে শুভমান গিলের দল।

মঙ্গলবার (১৪ অ‌ক্টোবর) দিল্লিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১২১ রানের লক্ষ্যে ৩ উইকেট হারিয়ে পৌঁছে যায় ভারত। --- অলআউট ক্রিকেট

অধিনায়ক হিসেবে গিলের এটি প্রথম টেস্ট সিরিজ জয়। লাল বলের অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক সিরিজটি ২-২ সমতায় শেষ করে ভারত।

শেষ দিন জয়ের জন্য স্বাগতিকদের দরকার ছিল ৫৮ রান, হাতে ছিল ৯ উইকেট। দিনের একাদশতম ওভারে রোস্টন চেইজের বলে স্লিপে শাই হোপের দারুণ এক ক্যাচে ৩৯ রান করা সাই সুদর্শনের বিদায়ে ভাঙে দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি। দ্রুত ম্যাচ শেষ করতে আগ্রাসী মেজাজে খেলতে থাকা অধিনায়ক গিল ফেরেন ১৫ বলে ১৩ রান করে।

এরপর ক্যারিয়ারের ২০তম ফিফটি তুলে নেন লোকেশ রাহুল। ডানহাতি এই ওপেনার অপরাজিত থাকেন ৫৮ রানে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে যশস্বী জয়সোয়ালের ১৭৫ এবং গিলের অপরাজিত ১২৯ রানের ওপর ভর করে ৫ উইকেটে ৫১৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। 

এরপর কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে দিশেহারা হয়ে ২৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলো-অনে পড়ে ব্যাটিংয়ে নেমে জন ক্যাম্পবেল (১১৫) ও হোপের (১০৩) সেঞ্চুরিতে ইনিংস হার এড়ায় সফরকারীরা। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে অলআউট হওয়া ক্যারিবিয়ানরা স্বাগতিকদের বড় লক্ষ্য দিতে পারেনি ।

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং গুঁড়িয়ে দেওয়া কুলদীপ ম্যাচে মোট ৮ উইকেট নিয়ে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। প্রথম টেস্টে সেঞ্চুরি ও দুই ম্যাচ মিলিয়ে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন জাদেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়