শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাবালেঙ্কা টানা ১৮ ম‌্যাচ জি‌তে গড়‌লেন রেকর্ড

স্পোর্টস ডেস্ক :  উহান ওপেনে বুধবার দুর্দান্ত খে‌লে‌ছেন সাবালেঙ্কা। তি‌নি  ম্যাচ প্রথম সেট থেকেই নিয়ন্ত্রণে নিয়ে নেন ২০২৫ গ্র্যান্ডস্ল্যাম জয়ী বেলারুশ নন্দিনী। রেবেকা শ্রামকোভাবকে ৪-৬, ৬-৩, ৬-১ ব্যবধানে পরাজিত করে প্রতিযোগীতার তৃতীয় রাউন্ডে ওঠেছেন টেনিসের নম্বর ওয়ান তারকা সাবালেঙ্কা। 

এ জয়ে টুর্নামেন্টে টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন সাবালেঙ্কা। ২০১৮ সাল থেকে এই টুর্নামেন্টে অংশ নিয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচে পরাজিত হননি তিনি। উহান ওপেনের ইতিহাসে সাবালেঙ্কা এখন পর্যন্ত তিনটি শিরোপা জিতেছেন।

সাবালেঙ্কার পরবর্তী প্রতিপক্ষ হিসেবে লিউডমিলা সামসোনোভা। তার আগে আজ গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি জানতাম লম্বা বিরতির পর রিদমে ফেরাটা এতটা সহজ হবে না। আনন্দিত যে দ্বিতীয় সেটেই আমি নিজেকে ফিরে পেয়েছি। সত্যিকার অর্থে আমি সেরাটা উপহার দিয়েছি।

প্রতিপক্ষ রেবেকাকে নিয়ে তার মন্তব্য, ‘ও  (রেবেকা) অবিশ্বাস্য খেলেছে। বিশেষ করে প্রথম সেটে। এর চেয়ে (৪-৬) আমি ভিালো রেজাল্ট করতে পারতাম না আমি।’

উহান ওপেনে তিন বারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। যখন বেলারুশ নন্দিনীকে জিজ্ঞেস করা হলো, ‘উহানের কন্যা’ উপাধি পাওয়ায় কেমন লাগে’, জবাবে তিনি বলেন- ‘‘প্রথমে আমাকে বলা হতো ‘চায়নার কন্যা’, তারপর ‘ফ্রাইড রাইসের রানী’— কারণ আমি এই খাবারটা খুব পছন্দ করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়