শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এমবাপ্পের হ্যাটট্রিক, রিয়া‌ল মা‌দ্রিদের দাপ‌টে কাইরাত হার‌লো ৫ গো‌লে

স্পোর্টস ডেস্ক : চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের এই ম‌্যা‌চে হা‌লে পা‌নি পে‌লো না কাইরাত। রিয়া‌লের ক্রমাগত আক্রম‌ণে দল‌টি এ‌কেবা‌রেই দিশাহারা। 

পাভলোদার সেন্ট্রাল স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কাইরাতকে ৫-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। এমবাপ্পে ৩টি আর ১টি করে গোল করেছেন এদুয়ার্দ কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ।

সপ্তাহের শুরুটা বাজে কেটেছে রিয়ালের। লা লিগার ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছিল ৫-২ ব্যবধানে। সে হতাশা এবার তারা কাটাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। আসর শুরুর প্রথম ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে জয় পেতে কষ্ট হলেও এবার তারা দাপট দেখাল।

প্রতিপক্ষের মাঠে পুরাটা সময় আধিপত্য করেছে লস ব্লাঙ্কোরা। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে ২০টি শট নিয়ে ১২টিই লক্ষ্য বরাবর রেখেছিল তারা। এদিন ম্যাচ শুরুর ২৫তম মিনিটেই লিড তুলে নেয় শাবি আলোনসোর শিষ্যরা। পেনাল্টি উপহার পেয়ে সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়