শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছর জানুয়া‌রি‌তে সৌদি আর‌বে হ‌বে স্প্যানিশ সুপার কাপ

স্পোর্টস ডেস্ক : ‌দে‌শের গ‌ন্ডি পে‌রি‌য়ে আবারও সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্প্যানিশ সুপার কাপ। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো সৌদির মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্টটি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছে রয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। -- যমুনা নিউজ

ফেডারেশন জানায়, আগামী বছরের ৭ থেকে ১১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপ। গতবারের মতো এবারের আসরটিও জেদ্দা শহরে অবস্থিত কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হবে।

এবারের স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনো খেলবে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। অপর সেমিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সা-রিয়াল নিজ খেলায় জিতলে এই সিজনের তৃতীয় ‘এল ক্লাসিকো’ দেখা যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়