শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইং‌লিশ লি‌গে আর্সেনালের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক :  এ‌কেই ব‌লে ভাগ‌্য। পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থে‌কে খেলায় ফি‌রে আসা, পরবর্তী‌তে জয় নি‌য়ে মাঠ ছাড়া সবই ভা‌গ্যের খেল।ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও শেষ মূহুর্তের দুই গোলে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় ‌পে‌য়ে‌ছে আর্সেনাল।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে গানারদের আতিথ্য দেয় নিউক্যাসল। ম্যাচের ৩৪তম মিনিটে নিক ভল্টামাডার গোলে লিড নেয় স্বাগতিকরা। 

ম্যাচে ফিরতে চেষ্টা চালালেও গোলের দেখা পাচ্ছিল না সফরকারীরা। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় এডি হাউয়ের শিষ্যরা। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ৮৪তম মিনিটে ডেকলান রাইসের ক্রসে হেডে সমতা ফেরান মিকেল মেরিনো।

শেষদিকে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে মার্টিন ওডেগোরের কর্নার থেকে নিখুঁত হেডে আর্সেনালকে ২-১ গোলের জয়ের উল্লাসে ভাসান গাব্রিয়েল।

উল্লেখ্য, ৬ ম্যাচে চার জয় ও এক ড্র’য়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আর্সেনাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। ৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়