শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

স্কুল হ্যান্ডবলের ফাইনাল সোমবার

স্পোর্টস ডেস্ক : প্রতিযোগিতায় বালক বিভাগের সেমিফাইনালে উঠেছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ , মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর  ও মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। 

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সকাল ১০ টায় নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মুখোমুখি হবে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের। দ্বিতীয় সেমিফাইনালে সকাল ১১ টায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর মুখোমুখি হবে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। বালক বিভাগের ফাইনাল বিকেল সাড়ে তিনটায়। 

বালিকা বিভাগের সেমিফাইনালে উঠেছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (বনানী), উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় ।

বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে সকাল ৮ টায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (বনানী) মুখোমুখি হবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের। এরপর দ্বিতীয় সেমিফাইনালে সকাল ৯ টায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ মুখোমুখি হবে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের। ফাইনাল বেলা আড়াইটায়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ মোঃ খালেদ আনোয়ার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়