শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলভারেজ বিতর্কের পর ফুটবলে পেনাল্টি শটের নতুন নিয়ম

২০২৫-২৬ মৌসুম থেকে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) বেশ কিছু নতুন নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে পেনাল্টি কিকের ক্ষেত্রে। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের ম্যাচে হুলিয়ান আলভারেজের পেনাল্টি বাতিল নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল। শট নেওয়ার সময় পিছলে গিয়ে আলভারেজ অনিচ্ছাকৃতভাবে বল দুইবার স্পর্শ করেছিলেন।

গোল হলেও ভিএআর তা বাতিল করে দেয়। নতুন নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে গোল বাতিল হবে না, বরং পেনাল্টি পুনরায় নেওয়া হবে।

এ ছাড়া গোলকিপারদের সময় নষ্ট করা রোধেও নতুন নিয়ম যুক্ত হয়েছে। এখন থেকে কোনো গোলরক্ষক সর্বোচ্চ আট সেকেন্ড বল হাতে রাখতে পারবেন।

শেষ পাঁচ সেকেন্ড রেফারি দৃশ্যমানভাবে কাউন্টডাউন দেখাবেন। নিয়ম ভাঙলে প্রতিপক্ষ দলকে পরোক্ষ ফ্রি-কিক নয়, বরং কর্নার কিক দেওয়া হবে। ইতিমধ্যেই ক্লাব বিশ্বকাপে মামেলোডি সানডাউন্সের গোলকিপার রনওয়েন উইলিয়ামস এভাবে শাস্তি পেয়েছেন।

আরেকটি নতুন শর্ত হলো মাঠে শৃঙ্খলা ফেরাতে শুধু দলীয় অধিনায়ককেই নির্দিষ্ট পরিস্থিতিতে রেফারির সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হবে।

এর মাধ্যমে খেলায় অযথা প্রতিবাদ ও উত্তেজনা কমিয়ে ন্যায্যতা ও সম্মান নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে আইএফএবি। উৎস: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়