শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৬ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি

স্পোর্টস ডেস্ক : এ‌শিয়া কাপ  শুরুর আগে টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ, ৯ নম্বরে ছিল আফগানিস্তান। মঙ্গলবারের জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে আফগানদের সমান ২২২ হয়েছে। তবে পয়েন্টে এগিয়ে আছে বাংলাদেশ।

একাধাপ এগিয়ে টাইগাররা এখন ৯ নম্বরে, আর আফগানিস্তান একধাপ পিছিয়ে দশে নেমে গেছে। দুই দলের রেটিং সমান হলেও পয়েন্টে বড় পার্থক্য আছে। বাংলাদেশের পয়েন্ট ১২,২২৩ আর আফগানিস্তানের ৮,২১৩।

এদিকে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটাই কঠিন হয়ে যায়। তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোয় এখনো সম্ভাবনা টিকে আছে।

শ্রীলঙ্ক-আফগানিস্তান ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে যাবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়