শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : শনিবার (১৩ সেপ্টেম্বর) সিরি আ'য় যোগ করা সময়ের গোলে ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে জুভেন্টাস। তুরিনের ওল্ড লেডিদের হয়ে লয়েড কেলি, কেনান ইলদিজ, খেফরান থুরাম ও ভাসিলিজে আদজিচ গোল করেন। মিলানের পক্ষে হাকান চলহানোগলু জোড়া গোল করেন। বাকি গোলটি মার্কাস থুরামের।

টানা ৩ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জুভেন্টাস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে মিলান। -- সময়‌নিউজ

ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী লিলিয়ান থুরাম খেলোয়াড়ি জীবনে খেলেছেন ইতালির দুই ক্লাব পারমা ও জুভেন্টাসে। তার দুই ছেলেও ইতালির ক্লাব ফুটবল মাতাচ্ছেন। ছোট ছেলে খেফরান বাবার মতোই জুভেন্টাসে খেলেন। তবে বড় ছেলে মার্কাস খেলেন ইন্টার মিলানে। এদিন লিগে দুই দলের হয়ে মুখোমুখি হয়েছিল এই দুই ভাই, যেখানে দুজনই গোল করলেও বিজয়ের হাসি ছোটভাইয়ের।

এদিন বলের দখল ও গোলে শট নেয়ায় এগিয়ে ছিল ইন্টার মিলান। সফরকারীদের ১৮ শটের বিপরীতে জুভেন্টাস নিয়েছে ১২শট। তবে দুদলই সমান চারটি করে শট লক্ষ্যে রাখতে পেরেছে।

১৪ মিনিটে হাফ ভলিতে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন কেলি। তবে ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া শটে নেরাজ্জুরিদের সমতায় ফেরান চলহানোগলু।

৩৮ মিনিটে জুভেন্টাস ফের এগিয়ে যায়। বক্সের অনেকটা বাইরে থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান ইলদিজ। এই লিড ধরে রেখেই বিরতিতে যায় জুভেন্টাস।

৬৫ মিনিটে ইন্টারকে সমতায় ফেরান চলহানোগলু। সতীর্থের হেড বক্সের বাইরে বুক দিয়ে নামিয়ে জোরাল শটে গোল করেন এই তুর্কি মিডফিল্ডার। ৭৬ মিনিটে গোল করে ইন্টারকে এগিয়ে দেন থুরাম। হেডে গোল করেন তিনি। ৮২ মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান মার্কাসের ছোট ভাই খেফরান।

ম্যাচ ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। পাঁচ মিনিটের যোগ করা সময়ের খেলার প্রথম মিনিটেই আবার ম্যাচের চিত্র পাল্টে যায়। বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের জোরাল শটে জুভেন্টাস সমর্থকদের উল্লাসে ভাসান বদলি নামা আদজিচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়