শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‎ অ‌স্থির নেপাল থেকে দেশে ফিরলো বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরেছে। বৃহস্পতিবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে চারটায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখেন ফুটবলাররা।

দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চলতি মাসের শুরুতে নেপাল সফরে গিয়েছিল হাভিয়ের কাবরেরার দল। গত ৬ সেপ্টেম্বর দু’দলের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরের ম্যাচটি হওয়ার কথা ছিল গত মঙ্গলবার।

কিন্তু নেপালে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভের কারণে ম্যাচটি বাতিল করে কর্তৃপক্ষ। তখন থেকেই হোটেলে আটকা পড়েন জাতীয় দলের ফুটবলাররা। মঙ্গলবার বিক্ষোভ অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নিলে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। 

সহিংসতার জেরে সে সময় বন্ধ করে দেওয়া হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর বুধবার সন্ধ্যায় তা আবার চালু করে দেওয়া হয়।

জামাল ভূঁইয়াদের দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সেটা না হওয়ায় বৃহস্পতিবার বিমানবাহিনীর একটি কার্গো বিমান খেলোয়াড়দের দেশে ফেরাতে নেপালে যায়।

আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর প্রথম ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে। হংকংয়ে দ্বিতীয়টি মাঠে গড়াবে ১৪ অক্টোবর। তথ‌্যসূত্র, অলআউট স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়