শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপে ভা‌লো কর‌তে হ‌লে বাংলাদেশ দলকে ব‌্যা‌টিং-‌ফি‌ল্ডিং‌য়ে ম‌নো‌যোগী হ‌তে হ‌বে : বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক :  এশিয়া কাপে ভালো ফল পেতে হলে বাংলাদেশ দলকে মনোযোগী হতে হবে দুটি দিকে। একটি হলো রানিং বিটুইন দ্য উইকেট, আরেকটি ফি‌ল্ডিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুধবার সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন। 

বুলবুলের পূর্ব ঘোষণা অনুসারে, বুধবার মিরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ব্যাটিং কোচিং কোর্স। 'রান স্কোরিং ওয়ার্কশপ' নামক কোর্সটির প্রথম দিন শেষে সংবাদমাধ্যমের কথা সঙ্গে বলেন তিনি। সেখানে উঠে আসে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া বাংলাদেশের প্রসঙ্গ। 

লিটন দাসের নেতৃত্বাধীন দলের প্রতি বিসিবি প্রধানের পরামর্শ, 'এখানে (টি-টোয়েন্টিতে) পার্থক্য গড়ে দেবে রানিং বিটুইন দ্য উইকেট ও ফিল্ডিং। এই সংস্করণের খেলায় কিন্তু সবাই একই রকমের ব্যাটিং-বোলিং করে। ব্যাটিংয়ের সময় রানিং বিটুইন দ্য উইকেটে যদি আমরা অতিরিক্ত ১৫ রান করতে পারি আর ফিল্ডিংয়ে যদি আরও ১০টা রান সেভ করতে পারি, তাহলে এই সংস্করণে এই ২৫টা রান ডিসাইডিং ফ্যাক্টর হবে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক হিসেবে আরব আমিরাতের কন্ডিশন ও উইকেট সম্পর্কে গভীর ধারণা রয়েছে বুলবুলের। 

সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জেতা (শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে) উত্তরসূরিদের নিয়ে তিনি আশাবাদীও বটে, 'আমি তো অবশ্যই প্রত্যাশা করছি, আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা সংস্করণ, যেখানে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। কিন্তু আমাদের এই দলটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী।

বাংলাদেশের সাবেক অধিনায়ক হিসেবে আরব আমিরাতের কন্ডিশন ও উইকেট সম্পর্কে গভীর ধারণা রয়েছে বুলবুলের। সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জেতা (শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে) উত্তরসূরিদের নিয়ে তিনি আশাবাদীও বটে, 'আমি তো অবশ্যই প্রত্যাশা করছি, আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা সংস্করণ, যেখানে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। কিন্তু আমাদের এই দলটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়