শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বছর ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৮ মার্চ ফাইনাল 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে। বৈশ্বিক এই টুর্নামেন্টের ফাইনাল হতে পারে ৮ মার্চ। এমনটাই খবর ইএসপিএন ক্রিকইনফোর। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইসিসি।

ভারত ও শ্রীলঙ্কায় হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ২০টি দল। ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ২টি ভেন্যুতে হতে পারে ম্যাচ।

পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে শ্রীলঙ্কায়। কারণ অনেকদিন ধরেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের দেশে ম্যাচ খেলে না। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পাকিস্তান ফাইনালে উঠলে তা হতে পারে কলম্বোতে। পাকিস্তান তার আগেই বাদ পড়লে ফাইনাল হবে আহমেদাবাদে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আদলেই হবে আগামী আসর। ২০ দল মোট চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল খেলবে সুপার এইটে, দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। সেখান থেকে চার দল উঠবে সেমিফাইনালে। সুপার ফোরে জয়ী দুই দল খেলবে ফাইনাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যে ১৫টি দল চূড়ান্ত হয়ে গেছে। তারা হলো- ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ইতালি। বাকি ৫ দল নিশ্চিত হবে আফ্রিকা অঞ্চল ও ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়